জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান 

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
শ্রমিক পরিবারে ১৯ লাখ ৩০ হাজার টাকার অনুদান, ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত
দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৪৫)-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৃত ও পঙ্গু শ্রমিক পরিবার এবং শ্রমিকদের কন্যা সন্তানের বিবাহ উপলক্ষে মোট ১৯ লাখ ৩০ হাজার টাকার এককালীন অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ পেছানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকালে দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুর পিডিবি মোড় এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী।
সংগঠনের সভাপতি মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহম্মেদ এবং সাধারণ সম্পাদক মো. ফজলুর রশিদ ফজলু।
এছাড়াও বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সাজু, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরিফ উদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা কালিতলা শ্রমকল্যাণ উপকমিটির সম্পাদক এরফান, ডুগডুগী হাট শ্রমকল্যাণ উপকমিটির সভাপতি আলহাজ্ব মো. ওহাব মোল্লা, পাকেরহাট শ্রমকল্যাণ উপকমিটির সম্পাদক মো. মহসীন আলী শাহ এবং সদর থানা পিকআপ শ্রমকল্যাণ উপকমিটির সাংগঠনিক সম্পাদক মো. নয়ন।
আলোচনা শেষে অতিথিবৃন্দের পরামর্শে ও সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে অতিথিবৃন্দ শ্রমিক পরিবারের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেন। এর মধ্যে ১০ জন মৃত শ্রমিক পরিবারের প্রত্যেককে ৫৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা, ৬ জন পঙ্গু শ্রমিককে প্রত্যেককে ৫৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা এবং ৫০ জন শ্রমিকের কন্যার বিবাহের জন্য প্রত্যেককে ২১ হাজার টাকা করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডুর সঞ্চালনায় সভার শুরুতে সকাল সাড়ে ৯টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংগঠনের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

 
 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

2

৩ দিনের টানা বৃষ্টিতে বিপাকে জয়পুরহাটের প্রান্তিক জনপদ

3

‎শহীদ ওসমান হাদি স্মরণে ঝালকাঠি প্রেস ক্লাবের নাগরিক শোকসভ

4

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

5

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

6

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

7

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়

8

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

9

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

10

রাঙ্গাবালীখাস খাজনা প্রদানকৃত জমিবন বিভাগ কর্তৃকবেদখলও মিথ্

11

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

12

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

13

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

14

সরাইল কালিকচ্ছ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ উদ্ভোধন

15

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

16

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

17

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

18

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

19

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পর

20