জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইল কালিকচ্ছ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ উদ্ভোধন

 মোহাম্মদ আলী মাস্টার 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা  ব্রাহ্মণবাড়িয়া জেলার  সরাইলে শহিদ মুক্তিযোদ্ধাদের
স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর)  সকাল সাড়ে ৮টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ, সরাইল - নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের পাশে এ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ  নির্মান শেষে উদ্ভোধন  করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বধ্যভূমিটি উদ্ভোধন করেন  সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সায়েদ হোসেন,  বীর মুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়া,  মুক্তিযোদ্ধা  আসব আলীর সন্তান সাংস্কৃতিক কর্মী শাহিনুর মৃধা,  শহিদ মুক্তিযোদ্ধা আবদুল এর পরিবারের সদস্য সাংবাদিক  মোহাম্মদ মাসুদসহ আরও অনেকে।
প্রসঙ্গ, ১৯৭১ সালে'র ৬ অক্টোবর সরাইল থানা শান্তি কমিটির আহ্বায়ক মুসলিম লীগ নেতা আবদুল মন্নাফ ঠাকুর ও তাঁর দোসর পাকিস্তানী সেনা কর্মকর্তা (ক্যাপ্টেন) রহমান খানসহ কয়েকজন সেনাকে কালিকচ্ছ বাজারের উত্তর পাশে মুক্তিযোদ্ধারা হত্যা করে তাদের নিকট থেকে অস্ত্রশস্ত্র কেড়ে নেয়।
এর প্রতিশোধ নিতে পাকিস্তানী  সেনারা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় মুক্তিযুদ্ধের শেষ দিকে (১৮ অক্টোবর) ৪৬ জনকে  হত্যা করে এ স্থানে। স্থানটি ধর্মতীর্থ নৌ-ঘাট বধ্যভূমি হিসেবে চিহ্নিত করা হয়।
কয়েক বছর আগে সরকার সারা দেশের বধ্যভূমি চিহ্নিত করে তা সংরক্ষণের উদ্যোগ নেয়, এরই অংশ হিসেবে স্থানীয় মুক্তিযোদ্ধারা ধর্মতীর্থ বধ্যভূমিটি চিহ্নিত করেন।
তখন থেকে এ স্থানটি ধর্মতীর্থ গণহত্যা  বধ্যভূমি নামে পরিচিত।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

1

র‍্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়া/রগা/ন উদ্ধার

2

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

3

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

4

মাদারীপুর-৩ আসনে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে এল

5

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

6

কালিয়াকৈরে যুবনেতা খন্দকার মোশাররফ হোসেনের ৩৮ তম শাহাদত বার

7

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

8

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও যান্ত্রিক ত্রুটিতে

9

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন ক

10

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

11

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

12

শেরপুরে বিদ্যুৎপৃষ্টে পুলিশ কনষ্টেবল রানার মৃত্যু

13

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

14

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

15

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

16

রাজৈরে বিরোধপূর্ণ জমিতে ৭০টি গাছ কাটার অভিযোগ

17

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

18

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

19

সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্বাচনী ইশত

20