জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

আব্দুল্লাহ আল ফাহাদ 
ময়মনসিংহের ত্রিশালের সাখুয়া ইউনিয়নের  নওপাড়া গ্রামের ভূমিদস্যু, নারী নির্যাতনকারী আওয়ামী দোসর বদিউজ্জামান বাবুল ও তার সহযোগিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকার  সর্বস্তরের জনগণ। 

দলীয় প্রভাব খাটিয়ে বাবুল বিভিন্ন সময় জমি না কিনেই জবরদখল করে বালু ভরাট করে ফেলতো। কেউ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে হয়রানি করতো।  এমন কি হামলা চালাতেও  দ্বিধা করেনি সে। এসব নানা অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসি ভূমিদস্যু বাবুলের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠে। 

বিক্ষুব্ধ এলাকাবাসি বাবুলকে গ্রেফতারের দাবিতে   (১৯ সেপ্টেম্বর) রবিবার বিকালে নওপাড়া মোড়ে মানববন্ধন করেন। এতে বিভিন্ন শ্রেনী-পেশার সাধারণ মানুষ অংশগ্রহন করেন। এসময় মানববন্ধন বক্তব্য রাখেন, স্থানীয় এইচ এম এরশাদ, আজিজুল হক রতন ( মেম্বার), মাকসুদ তালুকদার, জালাল উদ্দীন মাস্টার, জিহাদ চৌধুরীসহ অনেকেই ।  

বদিউজ্জামান বাবুলের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে ভোক্তভোগী নারী সালেহা বেগম বলেন, এই ভূমিদস্যু বাবুল আওয়ামী লীগ সরকার আমলে আমাকে ও আমার প্রতিবন্ধী মেয়েকে বিভিন্ন সময় নির্যাতন করতো। একপর্যায়ে সে আমার জমি দখল করে নেয়। আমি সরকারের কাছে এই জুলুমবাজ বাবুলের গ্রেফতার ও বিচার চাই। 

আবুল হাসিম আজাদ নামে আরেক ভোক্তভোগী বলেন, এই বাবুল আমাদের সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। বিভিন্ন জায়গায় মানুষকে নির্যাতন করে তাদের জায়গা জমি দখল করেছে। বিগত ফ্যাসিস্ট সরকারে আমলে এই বদিউজ্জামান বাবুল মানুষের উপর র্নিযাতন করেছে। তার বিরুদ্ধে মামলা থাকলেও তাকে কখনোই প্রশাসন গ্রেফতার করেনি। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করি।

এবিষয়ে জানতে অভিযুক্ত বদিউজ্জামান বাবুলকে একাদিক বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

1

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

2

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

3

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

4

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

5

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

6

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

7

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

8

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি দখল ও হামলার ঘটনায় দোষীদের বিচারের

9

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

10

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

11

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

12

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

13

গোমস্তাপুর সীমান্তে পাঁচ জনকে পুশইনের সময় বিজিবির হাতে আটক

14

বগুড়ার ধুনটে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

15

হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে নিকলীর জনজীবন

16

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

17

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

18

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

19

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

20