জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

 
মোঃ জাকে উল্লাহ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিশু-কিশোর শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় রায়গঞ্জ উপজেলার ৩৭টি নূরানী মাদ্রাসার প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইকরা নূরানী শিক্ষা পরিবারের রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহা. বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসেন জানান, পরীক্ষার ফলাফল সাধারণ ও ট্যালেন্ট—এই দুই গ্রেডে প্রকাশ করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বাংলাদেশ নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারুনর রশীদ পরীক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে বলেন, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরাও আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
এক অভিভাবক বলেন, “এ ধরনের বৃত্তি পরীক্ষা আমাদের সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াচ্ছে এবং প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করছে।” আরেক অভিভাবক বলেন, “নূরানী শিক্ষার্থীদের জন্য আলাদা করে এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে করে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে।”
আয়োজকরা জানান, নিয়মিত বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও উৎসাহিত করা সম্ভব হবে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে পুকুর নিয়ে পাহারা দারের উপর হামলা, আতঙ্কে ক্ষুদ্র ন

1

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

2

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

3

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল

4

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

5

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

6

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

8

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

9

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

10

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

11

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

12

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

13

কুড়িগ্রামের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয

14

বেলকুচি তামাই কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়ার উদ্যোগে বিশাল নি

15

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

16

অবহেলায় ধ্বংসের পথে সুন্দরবনের আদলে গড়া পর্যটন কেন্দ্র

17

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

18

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

19

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

20