জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা প্রকাশ

খ ম,জায়েদ হোসেন 

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি। সে অনুযায়ী ব্রাহ্মণবাড়ীয়া (০১) নাসির নগর আসন থেকে লড়বেন বিএনপি নেতা। জননেতা এম এ হান্নান।

দলীয় মনোনয়ন পেয়ে  নিজের অভিব্যক্তি প্রকাশ করেন, আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ব্রাহ্মণবাড়ীয়া -০১  নাসির নগর আসনে  আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

দল আমাকে যেভাবে মুল্যায়ন করেছে, আমি সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে বদ্ধপরিকর।

নাসির নগরের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য দীর্ঘ বছর অপেক্ষা করছে। ইনশাআল্লাহ,ধানের শীষের বিজয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনব।

তিনি আরও বলেন , সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহ রাব্বুল আল-আলামিনের জন্য। আমাকে মনোনীত করায়, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটি সদস্যবৃন্দ এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা পালন করতে জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি।

ধানের শীষের জোয়ার সৃষ্টি করে এই আসনটি দলকে উপহার দেওয়া এবং বিজয়ের লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ।

আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত, কারণ দেশনায়ক তারেক রহমান আমাকে সরাসরি বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার হাতকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। তাই এই সুযোগকে কোনো পুরস্কার হিসেবে নয় বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করছি।

ইতিহাসের একটি বিশেষ মুহূর্তে এই দায়িত্ব বাংলাদেশের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা প্রকাশ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

1

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

2

বাগেরহাটে কারাগার থেকে ২৩ ভারতীয় জেলের মুক্তি

3

রাঙ্গাবালীখাস খাজনা প্রদানকৃত জমিবন বিভাগ কর্তৃকবেদখলও মিথ্

4

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

5

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

6

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরি

7

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

8

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

9

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

10

নলছিটিতে সেজদারত অবস্থায় মুসল্লীর ইন্তেকাল

11

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

12

কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

13

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

14

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে ৮৯ নেত

15

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

16

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও

17

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

18

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

19

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

20