জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

মোঃ শাহালম
আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে নাটকীয় এক ঘটনা ঘটেছে। এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান তার বড় ছেলে আরাফাত খানের সঙ্গে 'সম্পর্ক ছিন্ন' করার ঘোষণা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টটিতে তিনি উল্লেখ করেন, তার ছেলে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

​ওই পোস্টে মাওলানা কামরুল ইসলাম খান আরও লেখেন, "আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি অনেক চাপ সৃষ্টি করেছি আমি ব্যর্থ হয়েছি তাকে দিয়ে শিবির করাতে পারিনি আমি একজন ব্যর্থ পিতা। আমার বড় ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। জামাতে ইসলামীর নমিনির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য।"

​ঘটনাস্থল বরিশাল-১ আসনের রাজনৈতিক মহলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি মুহূর্তেই ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন, যেখানে আদর্শগত কারণে একজন পিতা তার সন্তানের সঙ্গে সম্পর্ক ত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন।

​তবে জানা গেছে, তীব্র প্রতিক্রিয়ার মুখে মাওলানা কামরুল ইসলাম খান পরবর্তীতে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি মুছে ফেলেন। পোস্টটি মুছে ফেলা হলেও এর স্ক্রিনশট ততক্ষণে ভাইরাল হয়ে যায় এবং বিষয়টি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীদের মুখে মুখে ঘুরছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারিয়ে ফেলা মাকে ফিরে পাওয়ার গল্প

1

শেরপুরে পুকুর নিয়ে পাহারা দারের উপর হামলা, আতঙ্কে ক্ষুদ্র ন

2

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

3

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

4

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

5

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

6

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

7

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

8

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

9

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

10

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

11

নাসিরনগরে ফিরছে সরিষা চাষের ঐতিহ্য

12

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটার ম

13

নবাবগঞ্জ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

14

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

15

ভূরুঙ্গামারীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছাত্র

16

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

17

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

18

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মা

19

নড়াইলে ১২শত রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

20