জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শোকসভা ও দোয়া মাহফিল

মোঃমানিক মিয়া 


সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন করেছে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
বৃহস্পতিবার (১লা জানুয়ারি ২০২৬) বিকাল ৪ ঘটিকায় টুকেরবাজারস্থ মেজবান রেস্টুরেন্টে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এইচ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল বিশেষ অথিতি কোম্পানীগঞ্জ উপজেলার সহ-সভাপতি হাজী আবুল বাশার।
বিএনপি নেতা ইলিয়াস আলী
বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সালাউদ্দীন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ, কোষাধ্যক্ষ আশরাফ উদ্দীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়ছল আহমদ নুমান,  সদস্য রুহুল আমিন ও মানিক মিয়া।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সম্পাদক নুরুল আশরাফ রহমত, আলী হোসেন, সেলিম খন্দকার, শফিকুল ইসলাম সফর এবং লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

1

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

2

ঝালকাঠির বিনয়কাঠিতে রাস্তার নির্মাণের মালামাল ফেলায় দুটি মাম

3

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

4

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

5

ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়-

6

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

7

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

8

শ্রীমঙ্গলে আজসহ ৫ অজগর সাপ উদ্ধার

9

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

10

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

11

পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কালাম শিক্ষা ব

12

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

13

বিএনপি থেকে চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ফরম নিলেন লায়ন হেলাল উদ

14

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

15

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

16

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন জমা

17

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

18

কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিএনপির

19

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

20