জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

 মোঃ কবির উদ্দিন 
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের জন্য প্রণীত তালিকা ও লটারির স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী কৃষকরা।
স্থানীয় এক কৃষক অভিযোগ করে জানান, লটারিতে তার নাম ওঠার পর নির্ধারিত দিনে কৃষি অফিসে গেলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল মোজাহিদ তাকে জানান, বীজ ও সার বিতরণ শেষ হয়ে গেছে। এ সময় তিনি বিতরণ তালিকা দেখতে চাইলে সেটিও দেখানো হয়নি বলে অভিযোগ করেন। লটারিতে নাম আসা কৃষকদের তালিকা টানানোর কথা থাকলেও কৃষি অফিসে কৃষকদের নামের  তালিকাটা টানানো হইনি। 
একাধিক কৃষকের অভিযোগ, প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বাদ দিয়ে কিছু নির্দিষ্ট ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি লটারির সময় উপস্থিত না থাকা কয়েকজন ব্যক্তির নাম ঘোষণার ঘটনাও বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে।
কৃষকদের দাবি, নিজেদের পছন্দের লোকজনকে সুবিধা দিতে তালিকা প্রণয়নে স্বচ্ছতা ও নীতিমালা অনুসরণ করা হয়নি। ফলে প্রকৃত উপকারভোগীদের একটি বড় অংশ সরকারি কৃষি প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,সব কার্যক্রম নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং তালিকা যথাযথ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়েছে।
তথ্য অধিকার আইনে আবেদন ফরমে তথ্য না দেওয়ার অনীহা প্রকাশ করেন।
এদিকে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ সংক্রান্ত ২০২৪–২৫ এবং ২০২৫–২৬ অর্থবছরের তালিকা জানতে তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত ফরমে আবেদন করা হলে ধোবাউড়া উপজেলা কৃষি অফিসার কর্মকর্তা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। ক্যামেরার বাহিরে বক্তব্যে তিনি বলেন, ফরম জমা নেওয়া হবে না,এবং আবেদনকারীকে জেলা পর্যায়ে আবেদন করার পরামর্শ দেন।
এবিষয়ে অভিযোগ রয়েছে, তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন জমা দেওয়ার আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও কৃষি অফিসার আবেদন গ্রহণ পর্যন্ত করেনি, যা স্পষ্টতই আইন লঙ্ঘনের শামিল।
একইসঙ্গে সাংবাদিকদের পক্ষ থেকে বিতরণ তালিকা, লটারির প্রক্রিয়া ও উপকারভোগীদের নাম জানতে চাইলে সেখানেও তথ্য দিতে অস্বীকৃতি জানানো হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কোনো বক্তব্য দিতেও অনিচ্ছা প্রকাশ করেন।
এ ঘটনায় আবেদনকারী ও সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে আবেদন করা হলে সংশ্লিষ্ট দপ্তর তথ্য দিতে বাধ্য। তথ্য না দেওয়া শুধু আইন পরিপন্থী নয়, বরং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী।
কৃষি প্রণোদনার মতো গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক, সাংবাদিক ও সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার

1

নাসিরনগরে ওলামা দলের বৈধ কমিটি পুর্নবহাল অবৈধ কমিটি প্রত্যাখ

2

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

3

সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থী

4

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

5

ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

6

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

7

সিলেটে মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রা

8

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

9

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

10

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

11

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

12

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

13

সাতক্ষীরার বাজারে উঠেছে দেশীয় প্রজাতির আম

14

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

15

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

16

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

17

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

18

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

19

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

20