জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্মসূচি

মোঃ রাশেদুল ইসলাম 

নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষণার দাবিতে এক বিশাল গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কচাকাটা হাইস্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও কচাকাটা প্রেসক্লাব।

“দাবি সবার একটাই — কচাকাটা উপজেলা চাই” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কচাকাটা দীর্ঘদিন ধরে প্রশাসনিকভাবে একটি পূর্ণাঙ্গ উপজেলা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় কচাকাটাকে উপজেলা ঘোষণা করা এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, কচাকাটা থানার জনগণ বহু বছর ধরে এ দাবিতে আন্দোলন করে আসছেন। বর্তমানে প্রশাসনিক কাজ বা জমি-রেজিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ কাজ করতে নাগরিকদের নদী পাড়ি দিয়ে নাগেশ্বরী উপজেলা সদরে যেতে হয়, যা অত্যন্ত কষ্টকর ও সময়সাপেক্ষ। উপজেলা সদর কচাকাটায় হলে এসব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।

অন্তর্বর্তীকালীন সরকার যদি কচাকাটাকে উপজেলা ঘোষণা করে, তবে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি কমবে, জনসেবা বৃদ্ধি পাবে এবং এলাকায় উন্নয়ন ত্বরান্বিত হবে বলে বক্তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি,

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ।

সভা শেষে কচাকাটাকে প্রশাসনিক উপজেলা ঘোষণার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়, যা পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

1

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

2

রাজিবপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে সংবর্ধন

3

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

4

খুবই অস্বাস্থ্যকর’ দূষণে ঢাকার বাতাস, AQI সূচকে মান ২৬৬

5

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

6

বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

জকসু নির্বাচন: ২০ কেন্দ্রের ফলে এগিয়ে শিবির সমর্থিত ভিপি প্র

9

বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক

10

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

11

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

12

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

13

ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

14

দুবলার চরে শুরু হয়েছে রাসমেলা

15

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

16

ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অ

17

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত

18

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

19

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

20