জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিটি গঠন

সানজিদুল হক
ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-এর সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভা ও জেলা এ্যাডহক কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে সাতক্ষীরায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এ্যাডহক কমিটির আহবায়ক কাজী কামরুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা মো. সামছুদ্দীন ভূইয়া।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এস. এম. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহাজান কামাল, কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ শেখ আহসান হাবিব, এবং খুলনা মহানগর সদস্য সচিব মো. তরিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পৌর বিএনপি নেতা আল মামুন রাজুসহ আরও অনেকে।

এসময় কাজী কামরুজ্জামানকে আহবায়ক এবং সিরাজুল ইসলাম বাবুকে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট জেলা এ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন —
সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন, যুগ্ম আহবায়ক মীর তাজুল ইসলাম রিপন, গোলাম ফারুক বাবু, এমাদুল হক খান, হুমায়ুন কবির ডাবলু, সদস্য শেখ মোস্তফা হোসেন মন্টু, দারুজ্জামান রুবেল, লুৎফর রহমান সৈকত, শেখ আখেরুজ্জামান তাপস, আবু হেনা মোস্তফা কামাল, মনিরুল ইসলাম মুকুল, আনোয়ার জাহিদ দুলু, শেখ মোমিনুল ইসলাম কচি, শামীম কোরাইশী লাল্টু, তোফায়েল হক, মো. মোস্তাফিজুর রহমান তুহিন, একরামুল ইসলাম লালু, ও সাইফুল ইসলাম বাবু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন।

সভায় বক্তারা বলেন, “আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেবল একটি ক্রীড়া সংগঠন নয়; এটি তরুণ প্রজন্মের মানসিক বিকাশ, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধে অনুপ্রেরণার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

1

শুকর পালন করে লাভবান হচ্ছেন গারো সম্প্রদায়ের মানুষ

2

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

3

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

4

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

5

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

6

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে

7

প্যারোলে মুক্তি পেয়ে জানাযাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজর

8

বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

9

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

10

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

11

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

12

টেকনাফে পিছ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

13

সিরাজগঞ্জ এর তাড়াশে খেলনা পিস্তল দেখিয়ে চিন্তাই এর চেষ্টার

14

বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ৫ বছরের সাজাপ্রা

15

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

16

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

17

জুলাইকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে

18

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

19

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

20