জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে উৎসবের আমেজ, শুরু নির্বাচনী মাঠের প্রচারণার লড়াই

 খ,ম,জায়েদ হোসেন 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসির নগর ২৪৩ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় নেমে ভোটারদের সঙ্গে মতবিনিময়, পথসভা ও গণসংযোগে অংশ নেন।

এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, স্বতন্ত্র প্রার্থী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন ঘোড়া প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী জেলার  গ্রাম্য শালিসকারক পুরষ্কারে ভূষিত  বুড়িশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী কলার চড়ি প্রতীকে, ১০ দলীয় জোট সমর্থীত  বাংলাদেশ জামায়াতে  ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা হোসাইন আহমদ , জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এডভোকেট মোঃ শাহ আলম, ইনসানিয়াত বিল্পব বাংলাদেশ মনোনীত প্রার্থী আপেল প্রতীকে ইঞ্জিনিয়ার শরিফ মৃধা।

প্রচারণার প্রথম দিনেই বিভিন্ন এলাকায় প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তারা নিজ নিজ নির্বাচনী অঙ্গীকার ও পরিকল্পনা তুলে ধরেন।

নাসির নগর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন জানান, ব্রাহ্মণবাড়ীয়া -১ আসনের সার্বিক নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু রয়েছে। প্রার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রয়েছে এবং সবাই নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রার্থী বা সমর্থক নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসির নগর সংসদীয় আসনে ৮০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৬২৯ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ২৬৯ জন,মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৩৫৭ জন, এর মধ্যে ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

1

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

2

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উফসী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ

3

অবহেলায় ধ্বংসের পথে সুন্দরবনের আদলে গড়া পর্যটন কেন্দ্র

4

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

5

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৯ ডিসেম্বর

6

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

7

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

8

মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

9

কবিরহাটে গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল কিশোর

10

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

11

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

12

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

13

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

14

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন:

15

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

16

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

17

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

18

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

19

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

20