জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের ঘাটাইলে মুকুল একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ আল মামুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন মুকুল একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ বর্ণিল বিদায় অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাঈদ।
তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করেন এবং নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের আলোকে বড় হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম,
  • উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ইউএলও) বাহাউদ্দিন সরোয়ার রিজভী,
  • ভেটেরিনারি সার্জন জাফরুল হাসান রিপন,
  • মুকুল একাডেমির উপাধ্যক্ষ রোকসানা খাতুন,
  • অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম,
    এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। এ পর্যায়ে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও মূল্যবোধ শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। পরে শিক্ষার্থীদের হাতে স্মারক ও শুভকামনা উপহার তুলে দেওয়া হয়।

আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক

1

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো

2

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

3

বিজয় নিশান

4

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

5

ধামরাইয়ে কৃষ্ণনগর ২০ শষ্যা সরকারি হাসপাতালে ঝুলছে তালা

6

নিয়ামতপুরের হাজীনগর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশ

7

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

8

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

9

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

10

শ্যামনগরে দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে নবাগত ইউএনও

11

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

12

তাঁর দুঃখ

13

লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

14

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

15

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

16

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

17

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

18

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

19

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ

20