জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখালেন খুলনা কয়রার ছেলে সালাউদ্দীন আম্মার


আহাদুজ্জামান সোহাগ।।
কয়রার কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এর ২০২১-২২ সেশনের অনার্সের ছাত্র জুলাই বিপ্লবের সমন্ময়ক আমার সন্তান তুল্য সালাউদ্দীন আম্মার রাকসু নির্বাচনে জি এস ও সিনেট দুটি পদে নির্বাচিত হয়ে পাইকগাছা -কয়রার সম্মান উজ্জল করেছে।আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন-২০২৫ এ শিবির প্যানেল ও ছাত্রদলের প্যানেলের বাইরে সম্পূর্ণ নিজ গুনে জিএস প্রার্থী হিসাবে লড়ে চমক সৃষ্টি করে সকলকে পিছনে ফেলে ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী হয়ে পাইকগাছা -কয়রার মুখ উজ্জল করেছে।নির্বাচনে আম্মার জিএস পদে ১১৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী ছাত্র শিবিরের ফাহিম রেজা পেয়েছে ৫৭২৯ ভোট। সিনেট নির্বাচনে সালাউদ্দীন আম্মার ১২৯৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম ছাত্রশিবিরের মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছে ৯৪৬৭ ভোট। 
সালাউদ্দীন আম্মার কয়রা সদরে ১ নং কয়রা গ্রামের ব্যবসায়ী আক্তারুজ্জামান ও শিক্ষিকা রোকেয়া খানমের সন্তান।সে ১নং কয়রা দাখিল মাদ্রাসা থেকে দাখিল ও তামিরুলমিল্লাত মাদ্রাসা হতে আলিম পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ এ অনার্সে অধ্যায়নরত রয়েছে। জুলাই বিপ্লবের সময় আম্মার জীবন বাজী রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকলের নিকট ব্যাপক সাড়া জাগিয়ে ছিল। আমরা পাইকগাছা -কয়রার পক্ষ থেকে আম্মারের উজ্জল ভবিষ্যতে কামনা করি। যেন সে পাইকগাছা -কয়রা সহ বাংলাদেশের মূখ উজ্জল করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

1

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

3

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

4

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

5

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

6

শহীদ জিয়ার জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মৃত্যুতে বেগমগঞ্জে কু

7

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

8

দূর্গাহাটায় আবেগঘন বিদায়: চোখের জলে ভাসলো গড়েরবাড়ী সরকারি প্

9

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

10

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

11

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

12

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

13

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

14

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

15

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

16

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

17

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে যশোর রাইটস এর সংবাদ সম্ম

18

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার ম

19

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

20