জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত

 মোঃ মশিউর রহমান
কারিগরি শিক্ষার গুরুত্ব ও কর্মসংস্থান সৃষ্টিতে এর অপরিহার্য ভূমিকা তুলে ধরতে দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত হয়েছে “আউটরিচ ক্যাম্পেইন”। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এএসইটি (ASSET) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় পার্বতীপুরের পালিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা আলোচনা, গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা, সম্ভাবনা এবং কর্মসংস্থান সৃষ্টিতে এর অবদান তুলে ধরেন।
ক্যাম্পেইনের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহসান হাবিব। তিনি বলেন,

“বর্তমান বিশ্বে উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে কারিগরি শিক্ষা। দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব উপস্থাপন করা হয়। সেখানে গান ও নৃত্য পরিবেশন করেন ফারজানা আক্তার, অনন্যা দে, সোনামনি দাস ও মুসকান নাহার। তাদের সৃজনশীল উপস্থাপনা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ — মোস্তাক আহম্মেদ, অনিক পাল, শাহিন নুরুজ্জামান ও তৌহিদুল ইসলাম। এছাড়া পালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কুমার রায়, সহকারী প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এই ধরনের আউটরিচ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবন পরিকল্পনায় সহায়তা প্রদান করা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে শুভেচ্ছা স্মারক ও প্রচার উপকরণ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় স্বাস্থ্য সেবার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

1

মাইলস্টোনে নয়, সচিবালয়ে বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজু

2

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

3

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

4

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

5

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

6

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

7

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার বিদায় ও বরণ সংবর্ধনা

8

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

9

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

10

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

11

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

12

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

13

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

14

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

15

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

16

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

17

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল

18

১১ নং শিকারপুর ইউনিয়নের বিল আন্দার কোটা গ্রামের কাঁচা রাস্ত

19

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

20