জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় সড়কে ধানের স্তুপ, মটরসাইকেল ও গ্যাস'চালিত টমটমের মুখোমুখি সংঘর্ষ নিহত ২

  
মুহাম্মদ সুয়েব আলী 
 মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিল তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তেলিবিল তালতলা গ্রামের সুলতান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৬০) এবং সুবহান মিয়ার ছেলে জালাল আহমদ (৪২)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয়রা ও নিহতদের স্বজনের জানান, ইউনিয়নের বটতলা বাজার থেকে মোটরসাইকেলযোগে ব্যাবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে পথে তালতলা এলাকায় পৌঁছালে রাস্তার ওপর ধান মাড়াই করা হচ্ছিল এবং সেখানে ধানের স্তূপ ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস চালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
 এতে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়াস ও জালাল দুজনই গুরুতর আহত হন।
শরীফপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সিলেটে নেওয়ার পথে গিয়াস উদ্দিন মারা যান। পরে রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর জালাল আহমদকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। বর্তমানে তাদের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

1

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

2

১৮ বছর পর অবশেষে রাস্তা সংস্কার এর কাজ শুরু

3

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

4

নবাগত ইউএনও’র সাথে টুঙ্গিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির

5

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

6

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

7

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

8

সেনবাগে কামু মিয়া মাদ্রাসায় হিফয ছাত্রদের সবক প্রদান ও ইসলা

9

আজ ১৪ই জানুয়ারী দীর্ঘ দলীয় কোন্দল ভুলে শাহজাহান চৌধুরীর পক্

10

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

11

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

12

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

13

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

14

বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে বিদ্যুৎ শকে অসংখ্য অতিথি পা

15

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

16

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

17

গজারিয়ায় ছাত্রদলের ২৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

18

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

19

দূষিত বাতাস, ভাঙাচোরা সড়ক ও আবর্জনার শহর

20