জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত


মোঃকবির হোসেন

টাঙ্গাইলের নাগরপুরে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত তিনটি ইউনিয়নে পৃথকভাবে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বেলা ৩.০০টায় পাকুটিয়া ইউনিয়ন যুব দায়িত্বশীল সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. জাহিদুর ইসলাম। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত সভাপতি মো. হুমায়ুন কবির।
বিকাল ৪.২০ মিনিটে মোকনা ইউনিয়ন যুব দায়িত্বশীল সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. সুজন শিকদার,এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রুহুল আমীন।
সন্ধ্যা ৫.৪০ মিনিটে মামুদনগর ইউনিয়ন যুব দায়িত্বশীল সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি কাউছার আলম। এ সময় টাঙ্গাইল-৬ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ, আসন পরিচালক মির্জা রাশিদুল হাছান জুয়েল, উপজেলা আমীর মাওলানা রফিকুল, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম এবং ইউনিয়ন জামায়াত সভাপতি মাসুদ হাসান উপস্থিত ছিলেন।
উক্ত তিনটি যুব দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি কাজী আদনান এবং সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী।
এ সময় ইউনিয়ন সকল যুব দায়িত্বশীলরা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা যুব নেতৃত্বের দায়িত্বশীলতা, সংগঠনের কার্যক্রম এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব দেন। তারা আরও বলেন, একটি সুষ্ঠু ও কার্যকরী যুব নেতৃত্ব গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সম্মেলন শেষে মামুদনগর বাজারে সকল শ্রেণীর নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। এ সময় আসন পরিচালক, উপজেলা জামায়াতের আমীর, সেক্রেটারি সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনিতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ

1

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

2

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

3

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

4

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

5

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

6

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

7

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

8

শিবচরে নিষিদ্ধ ঘোষিত আ,লীগ সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় রা

9

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

10

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

11

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

12

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

13

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

14

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

15

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

16

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

17

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

18

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

19

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

20