জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জনতা


নাসির মাহমুদ

লক্ষ্মীপুরের কমলনগরে এক সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীরটেক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাবেক মহিলা মেম্বার হলেন জাহানারা বেগম, যিনি জাইন্না মেম্বার নামে এলাকায় পরিচিত। তিনি হাজিরহাট ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছর ধরে জাহানারা বেগমের বসতঘরে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে তার ঘরে দেহ ব্যবসা চালানো হতো। স্থানীয়রা একাধিকবার নিষেধ করার পরও এসব কর্মকাণ্ড বন্ধ না করায় এলাকাবাসীর ক্ষোভ চরমে ওঠে।

রোববার বিকেলে বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দুই নারীকে হাতেনাতে আটক করে। তাদের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে। পরে উত্তেজিত জনতা জাইন্নার বসতঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ জনতার গণধোলাই থেকে বাঁচতে জাইন্না পালিয়ে যায়।

খবর পেয়ে কমলনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে জাইন্না মেম্বারের বাড়িতে যৌন ব্যবসা চলছিল—এমন অভিযোগে বিক্ষুব্ধ জনতা তার ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিভিশন রিপোর্টাস ইউনিটি নর্থ টাঙ্গাইল এর কমিটি গঠন সভাপতি

1

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

2

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

3

গরু আনা-নেওয়ায় বাধা দেওয়ায় ইমামের ওপর হামলা

4

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

5

ভাঙ্গুড়ায় তীব্র শীতে বোরো ধানের বীজতলা ঝুঁকিতে

6

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

7

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

8

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

9

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

10

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত ৯২২ জন ভিডিপি

11

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

12

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

13

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

14

গোয়ালন্দে নিয়ম ভেঙে অনৈতিক সুবিধা নিয়ে খেয়াঘাট ইজারা দেয়ার অ

15

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

16

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

17

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্

18

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

19

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

20