জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আহত ৪


মোঃ মেহেদী হাসান।।
খুলনা রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার ঘোরানোর সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসা ব্রিজের পাশে প্রাইভেটকারটি ঘুরাতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়ির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি ও ট্রাক জব্দ করেছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে খুলনা থানার দায়িত্বরত কর্মকর্তা।
উল্লেখ্য, রূপসা ব্রিজ এলাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয়দের দাবি, যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সতর্কীকরণ সাইনবোর্ড না থাকায় দুর্ঘটনার হার বেড়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

1

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

2

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? প্রশ্ন মীর স্নিগ্ধের

3

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

4

সয়াবিন ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দ

5

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

6

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ

7

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

8

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

9

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

10

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

11

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

12

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

13

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

14

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

15

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

16

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

17

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

18

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

19

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

20