জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী গ্রেফতার


মোঃ আব্দুল্লাহ আল মামুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মধুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাদুর আলম খান, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবিদ হাসান, রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, এবং ধলাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল আমিন

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, “মধুপুর থানায় দায়ের করা একটি মামলার আসামিদের গ্রেফতারে আমাদের সহযোগিতা চাওয়া হয়। মধুপুর থানা পুলিশের অনুরোধে আমরা অভিযানে সহায়তা করে চারজন আসামিকে আটক করেছি।”

তিনি আরও বলেন, “গ্রেফতারকৃতদের মধুপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, গত ৫ আগস্টের আগে মধুপুর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বেশ কয়েকটি স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একাধিক মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগৈলঝাড়া-কোটালীপাড়া মহাসড়কে কুকুরের সাথে মোটরসাইকেল সংঘর্ষ

1

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

2

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

3

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

4

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলে

5

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

6

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

7

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

8

জলাবদ্ধতার কবলে ৮ গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা

9

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

10

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

11

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

12

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

13

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

14

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

15

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

16

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নির্বাচনে জাল ভোট দিতে এসে যুবক আটক

17

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

18

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

19

চাটখিলে এক ভুয়া ডেন্টিস্টকে ১০ হাজার টাকা জরিমানা

20