জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধার মতবিনিময় সভা অনুষ্ঠিত

 নাজমুল হোসেন লাবলু 

মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারোয়ার হোসাইন মৃধার সাথে শিবচর উপজেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে শিবচর পৌর এলাকার '৭১ চাইনিজ রেস্টুরেন্টে’ এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় শিবচরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর নাইবে আমির মজিবুর রহমান।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য প্রার্থী সারোয়ার হোসাইন মৃধা বলেন,
শিবচর আমার জন্মভূমি, এই মাটির মানুষের প্রতি আমার অগাধ ভালোবাসা। শিবচরের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনগণের সহযোগিতা ও সাংবাদিক সমাজের গঠনমূলক ভূমিকা ছাড়া কোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। সাংবাদিকরাই সমাজের দর্পণ, আপনাদের লেখনীর মাধ্যমে শিবচরের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চিত্র সঠিকভাবে জনগণ ও প্রশাসনের সামনে তুলে ধরলে আমরা একসাথে একটি সমৃদ্ধ ও সচেতন সমাজ গড়ে তুলতে পারব।

তিনি আরও বলেন, শিবচরের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে আমি সব সময় অগ্রণী ভূমিকা রাখতে চাই। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমি জনগণের পাশে থাকতে চাই।

সভায় সাংবাদিকরা শিবচরের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থা নিয়ে নানা দিক তুলে ধরেন এবং প্রার্থীর কাছে তাদের মতামত প্রদান করেন।

মতবিনিময় সভা শেষে সারোয়ার হোসাইন মৃধা সাংবাদিকদের ধন্যবাদ জানান ও আগামী দিনে শিবচরের উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত ঢাকা রুট থেকে উধাও জাতীয় পতাকাবাহী বিমান সিডিউল

1

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

2

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

3

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শে

4

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

5

স্ত্রীর বন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অ

6

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

7

প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচার

8

দিনাজপুরে “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন

9

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম

10

বাংলাদেশের ঐতিহাসিক ফুটবল জয়ে জননেতা সেলিম রেজার অভিনন্দন

11

দীর্ঘদিন পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

12

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার

13

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

14

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

15

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

16

হোসেনপুরে ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও চানা

17

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

18

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

19

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

20