জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধে নাগেশ্বরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৩

নুরুন্নবী মিয়া 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন, যার মধ্যে একজন নারীও রয়েছেন।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, নিহতদের মধ্যে আলতাফ ও মানিক নামে দুইজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

রক্তক্ষয়ী এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, জমি নিয়ে এই বিরোধ বহুদিনের হলেও এমন মর্মান্তিক পরিস্থিতি আগে দেখা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

1

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

2

অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাক

3

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

4

ধোবাউড়ায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

5

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

6

পার্বতীপুরে নূরুল হুদা বাবুর জনসভা অনুষ্ঠিত

7

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

8

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

9

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

10

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

11

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

12

মাদারীপুরের-মস্তফাপুরে,৪০ প্রহর ব্যাপি নাম যজ্ঞানুষ্ঠান শুরু

13

চৌদ্দগ্রামে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সংবাদে

14

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

15

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

16

যোগ্য লোকদের সংসদে না পাঠাতে পারলে ভোগতে হবে নারায়ণগঞ্জবাসীক

17

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

18

মাদারীপুর কালকিনিতে দেড় কেজি গাঁজা সহ আটক

19

বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

20