জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি

 মোঃ মশিউর রহমান
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির তরুণ নেতা ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কর্মসূচিতে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং স্থানীয় তরুণ সমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
কর্মসূচির অংশ হিসেবে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামান স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের মতামত শোনেন এবং জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার তুলে ধরেন।
তিনি বলেন,

“তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই আমাদের মূল লক্ষ্য।”


অংশগ্রহণকারীরাও একাত্মতার সুরে বলেন,

“গণতন্ত্র ফিরিয়ে আনা, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন—এটাই আমাদের আন্দোলনের প্রধান উদ্দেশ্য।”


লিফলেট বিতরণের সময় উপস্থিত নেতাকর্মীরা গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
এ কর্মসূচিকে ঘিরে তরুণ সমাজের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।
স্থানীয়রা জানান, ব্যারিস্টার কামরুজ্জামানের এই জনসংযোগমূলক উদ্যোগ এলাকাজুড়ে নতুন রাজনৈতিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
তাদের মতে, তরুণ নেতৃত্বের এমন ইতিবাচক কার্যক্রমে এলাকায় গণতান্ত্রিক চেতনা নতুনভাবে জাগ্রত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

1

বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উপলক্ষে মতবিনিময়

2

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

3

পাবনায় ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ

4

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

5

ইনজুরি টাইমের ধাক্কায় জয় হাতছাড়া, চেলসির সঙ্গে ড্র ম্যানসিটি

6

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়

7

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

8

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল

9

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

10

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

11

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

12

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষকের প্রাচীন ঐতিহ্য গরুর হাল বিলু

13

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

14

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

15

কয়রায় আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কেএম বিজয়ী

16

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

17

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

18

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

19

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

20