জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরিজ বাংলাদেশের, ব্যাটিং-বোলিংয়ে সেরা কারা

এম জিশান পারভেজ।।

প্রথমে টেস্ট, এরপর ওয়ানডে—শ্রীলঙ্কা সফরে প্রথম দুটি সিরিজেই হেরেছিল বাংলাদেশ। তবে টি–টোয়েন্টি সিরিজে ফল বদলে দিয়েছে লিটন দাসের দল। সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে হারলেও টানা দুই ম্যাচে জয় তুলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ২০ ওভারের সিরিজ জিতেছে বাংলাদেশ।

দলগত এই জয় এসেছে ব্যক্তিপর্যায়ের ভালো পারফরম্যান্সের সুবাদে। সিরিজে মোট তিনটি ফিফটি হয়েছে, দুটিই বাংলাদেশের ব্যাটসম্যানদের। মোট ছক্কা হয়েছে ৩৩টি, বাংলাদেশেরই ২০টি। সিরিজ শেষে ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষ পাঁচেও তাই বাংলাদেশের খেলোয়াড়দেরই আধিক্য।

রানের দিক থেকে ব্যাটিংয়ে সেরা পাঁচের তিনজনই বাংলাদেশের। এর মধ্যে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ফিফটি করা লিটন দাস এবং তৃতীয় টি–টোয়েন্টিতে ফিফটি করা তানজিদ হাসানের পাশাপাশি আছেন তাওহিদ হৃদয়। এর মধ্যে শেষ ম্যাচে দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন হৃদয় ও তানজিদ। আর সিরিজের তিন ম্যাচে ৬, ৭৬ ও ৩২ রানের ইনিংস খেলে সিরিজ–সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

সিরিজে হয়েছে তিন ম্যাচ, কিন্তু এক ম্যাচ খেলেই শীর্ষ বোলারদের তালিকায় ১ নম্বরে উঠে গেছেন বাংলাদেশের মেহেদী হাসান। শেষ টি–টোয়েন্টিতে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। সিরিজে ৪ উইকেট নেওয়া অন্য বোলারও বাংলাদেশের—রিশাদ হোসেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

1

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

2

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

3

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

4

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

5

সুইমিংপুলে গা ভিজিয়ে মিমের ‘রিল্যাক্স থেরাপি’

6

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

7

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

8

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই, তিন ডাকাত গ্র

9

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

10

লক্ষ্মীপুর -২ গনঅধিকার পরিষদে প্রার্থী আবুল বাশারের মনোনয়ন দ

11

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

12

রায়গঞ্জে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

13

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

14

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

15

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

16

বান্দরবান রোয়াংছড়িতে অর্ধগলিত লাশ উদ্ধার

17

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্

18

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

19

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

20