জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর।

মোহন আলী  

  

কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মজলুম জননেতা আব্দুল গফুর মতবিনিময় করেছেন ভেড়ামারা উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় ইয়াইয়া ফুড পার্ক এন্ড রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, দৈনিক হিসনা বানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন, ইনকিলাব প্রতিনিধি নোমান জহির রাজা, খোলাকাগজ প্রতিনিধি এস এম আবু ওবাইদা আল মাহদী. দৈনিক জনতার কন্ঠ পত্রিকার সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল গফুর। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপৃর্ন নির্বাচন। সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সু-শাসন নিশ্চিত করার অনেক বড় সুযোগ রয়েছে এই নির্বাচনে। সেই লক্ষ্যে সাংবাদিকদের অগ্রনী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষের যে আবেগ, উচ্ছাস্ব আমরা লক্ষ্য করছি, তাতে মনে হচ্ছে দাঁড়িপাল্লার গনজোয়ার সৃষ্টি হয়েছে।

ভেড়ামারা উপজেলা জামায়াতের যুগ্ন সাধারন সম্পাদক তারিক আহমেদ’র উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন বিষায়ক সম্পাদক ড. নুরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ‘এসো দেশ বদলাই’ আলোচনা সভা

1

পাহাড়ের শিক্ষার্থীরাও পাচ্ছে টাইফয়েড টিকা

2

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

3

বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ৫ বছরের সাজাপ্রা

4

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

5

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

6

সাংবাদিকের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

7

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

8

নান্দাইলে মহান বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি’র প্রার্থীতা বাত

9

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

10

তালতলীতে জমি বিক্রির অনুমোদনে বিতর্ক

11

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

12

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

চাঁপাইনবাবগঞ্জে ইকোর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার

14

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

15

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কী

16

নওগাঁ ৪৬/১ আসনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভা

17

বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘মানসিক সমস্যা’ দেখছেন ল্যাঙ্গেভেল

18

বাপের জমির ভাগ নিতে সাত বোনের তোরজোর

19

বগুড়ার ধুনটে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

20