Mst: Meherun Nesa
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যতিক্রমী উদ্যোগ

মনির আহমদ আজাদ 

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী শহরে অবস্থিত ইনসাফ রেস্তোরাঁ ইতোমধ্যে জনপ্রিয় ও মানসম্মত রেস্টুরেন্ট হিসেবে সুনামের শীর্ষে অবস্থান করছে। সুস্বাদু খাবারপরিচ্ছন্ন পরিবেশ এবং আন্তরিক সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করা এই প্রতিষ্ঠানটি শুধু ব্যবসায়িক সাফল্যেই সীমাবদ্ধ নেইবরং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইনসাফ রেস্তোরাঁর এই সাফল্যের নেপথ্যে রয়েছেন এর কর্ণধার সাহাব উদ্দিন, যিনি প্রচলিত ব্যবসায়িক চিন্তার বাইরে গিয়ে অভিনব ও মানবিক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে মানুষের হৃদয়ের কাছাকাছি নিয়ে গেছেন। তার দূরদর্শী চিন্তা ও ব্যতিক্রমী প্রচারণা ইনসাফ রেস্তোরাঁকে করেছে আরও জনপ্রিয়।

গত ৬ ডিসেম্বর ইনসাফ রেস্তোরাঁর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া হয় এক অনন্য উদ্যোগ। এ উপলক্ষে লোহাগাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের ৭ শতাধিক শিক্ষক-শিক্ষিকাকে উপহার দেওয়া হয় বিশেষভাবে তৈরি নামপদবি ও মোবাইল নম্বর সংবলিত মজবুত ও দৃষ্টিনন্দন চাবির রিং। যা শুধু একটি উপহার নয়বরং সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবেই দেখছেন শিক্ষকরা।

এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাস্টার নাছির আহমদ। তার আন্তরিক সহযোগিতায় পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ইনসাফ রেস্তোরাঁর এমন উদ্যোগকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন লোহাগাড়া উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ। তাদের মতেএকজন ব্যবসায়ীর পক্ষ থেকে শিক্ষা পরিবারের প্রতি এমন সম্মানজনক ও চিন্তাশীল উদ্যোগ সত্যিই বিরল এবং প্রশংসার দাবিদার।

ব্যবসায়িক সুনামসামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধএই তিনের সমন্বয়ে ইনসাফ রেস্তোরাঁ আজ শুধু একটি রেস্টুরেন্ট নয়বরং লোহাগাড়ার একটি গর্বিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এমন উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য ব্যবসায়ীদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।  

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

1

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

2

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

3

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

4

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

5

কালিয়াকৈরে শফিপুর বাজার সমবায় সমিতির মত বিনিময় সভা অনু

6

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

7

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ

8

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

9

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

10

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

11

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

12

রায়গঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল

13

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চা

14

ঠাকুরগাঁও লিগ্যাল এইডে মিলল ন্যায্য সমাধান, জমি ফিরে পেলেন ভ

15

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

16

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

17

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

18

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

19

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ

20