জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম'লা''র অভিযোগ: এলডিপি’র ২ কর্মী আহত


জোবায়ের খান ফরাজী
কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মীদের মাঝে ধাও'য়া-পাল্টা ধাও'য়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনাকে পরিকল্পিত হা'ম'লা বলে দাবি করেছে দুই পক্ষ। শনিবার (২৫ অক্টোবর) রাত ৭ টা ১৫ মিনিটের দিকে উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজারে ওই ঘটনা ঘটে। এদিকে ওই ঘটনায় ইট-পাটকেলের আ'ঘা'তে  জোয়াগ ইউনিয়ন এলডিপি’র উপদেষ্টা দুলাল হোসেন (৫০) ও ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল এর সদস্য সচিব সাইফুল্লাহ্ রবিন (২৪) আহ''ত হয় বলে দাবি করেছে এলডিপি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজের পর ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লক্ষ্মীপুর নতুন বাজারে তাদের দলীয় কার্যালয়ে দলের মহাসচিব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. রেদোয়ান আহমেদ কে নিয়ে ক'টূ'ক্তি করার প্রতিবাদে একটি সভার আয়োজন করে। সভা চলাকালীন একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থী মুফতী এতেশামুল হক কাসেমীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ওই বাজারে গণসংযোগ করতে যায়।গণসংযোগের এক পর্যায়ে তারা এলডিপি’র কার্যালয়ের সামনে গিয়ে ‘স"ন্ত্রা"সীদের কালো  হাত ভে"ঙে দাও, গুড়িয়ে দাও’ ‘স"ন্ত্রা"সীদের আস্তানা এই এলাকায় থাকবে না’ সহ বিভিন্ন স্লোগান দেয়। এতেই বিপত্তি ঘটে।

এব্যাপারে উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি সাইফুল ইসলাম বাবর অভিযোগ করেন- ‘আমাদের পূর্ব নির্ধারিত প্রতিবাদ সভা দলীয় কার্যালয়ে চলছিলো। ইসলামী আন্দোলনের কর্মীরা ইচ্ছাকৃতভাবে আমাদের কার্যালয়ের সামনে জড়ো হয়ে উস্কা"নী"মূলক স্লোগান দেয়। তারা আমাদের নেতাকর্মীদেরকে স"ন্ত্রা"সী বলে আখ্যা দেয়। আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ করলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এলডিপি’র ২জন কর্মী ইট-পাটকেলের আ"ঘা"তে আ"হ"ত হয়।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা শাখার প্রচার ও মিডিয়া উপকমিটি সমন্বয়কারি মাওলানা জোবায়ের খান ফরাজী বলেন- ‘ শান্তিপূর্ণ গণসংযোগে স"ন্ত্রা"সী হামলা চালায় এলডিপি। তারা আমাদের প্রার্থী মুফতী এহতেমুল হক কাসেমীর উপর হা"ম"লা চালানোর চেষ্টা করে। অনতিবিলম্বে হা"ম"লা"কারীদের গ্রে"ফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

এদিকে ওই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়- গণসংযোগ এর সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থী মুফতী এতেশামুল হক কাসেমী এলডিপির অফিসের সামনে গিয়ে হাত উঁচিয়ে হাটছেন এবং উচ্চ আওয়াজে বলছেন- ‘কোন স"ন্ত্রা"সী"দের জায়গা হবে না’।

এব্যাপারে মুফতী এতেশামুল হক কাসেমী বলেন- লক্ষ্মীপুর নতুন বাজার আমার গ্রামের বাড়ি সংলগ্ন একটি বাজার। আমরা এশার নামাজের পূর্বে গণসংযোগ করি। এসময় এলডিপির নেতাকর্মীরা ভুয়া ভুয়া বলে পেছন দিক থেকে স্লোগান দিয়ে আমাদের দিকে আসে। তাদের হাতে কিছু লাঠিসোঁটা ছিলো। উত্তেজনা সৃষ্টি হলে আমি নেতাকর্মীদের নিয়ে চলে আসি।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন- এ বিষয়ে আমাদেরকে কেউ জানায়নি বা লিখিত অভিযোগও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

1

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

2

গোবিন্দগঞ্জে আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা,

3

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

4

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

5

গাজীপুরে তুহিন হত্যা,চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্

6

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

7

পোরশায় উৎসব মুখর পরিবেশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল

8

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে ৮৯ নেত

9

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

10

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

11

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

12

মেহেরপুর মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউনিয়ন

13

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

14

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

15

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

16

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

17

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

18

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

19

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

20