জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

 মোঃ রাতুল হাসান লিমন

ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা ৯০০–র বেশি হয়েছে। এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে, আর বহু এলাকা এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
গত সপ্তাহে মালাক্কা প্রণালীর ওপর একটি শক্তিশালী এবং বিরল ধরনের ঘূর্ণিঝড় তৈরি হয়। এর প্রভাবে প্রবল বর্ষণ ও পাহাড়ি ধস দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। সরকারি হিসাব অনুযায়ী, এক লাখের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
দুর্গত অঞ্চলে উদ্ধারকাজ অব্যাহত থাকলেও অনেক জায়গায় এখনো সড়কপথে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে জরুরি ত্রাণবাহী সামগ্রী হেলিকপ্টার থেকে আকাশপথে পৌঁছানো হচ্ছে।
ইন্দোনেশিয়া ছাড়াও সাম্প্রতিক সপ্তাহগুলোতে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামে চরম আবহাওয়া পরিস্থিতির ফলে মোট মৃত্যুসংখ্যা দুই হাজারের কাছাকাছি পৌঁছেছে।
অচেহ অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি
ইন্দোনেশিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি অচেহ তামিয়াং। স্থানীয়রা জানিয়েছেন, প্রবল স্রোতের পানি পুরো গ্রাম ভাসিয়ে নিয়ে গেছে। লিনতাং বাওয়াহ গ্রামের এক বাসিন্দা বিবিসিকে বলেন, অনেকে নিজেদের ঘরের ছাদে উঠেই বাঁচতে পেরেছেন।
ফিত্রিয়ানা নামের এক নারী জানান, শিশু সন্তানকে নিয়ে তিন দিন ধরে কোনো খাবার বা পানি ছাড়া ছাদে আশ্রয় নিয়ে বাঁচতে হয়েছিল বহু মানুষকে। তার ভাষায়, গ্রামের প্রায় ৯০ শতাংশ ঘরবাড়ি ভেঙে গেছে, এবং তিন শতাধিক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
অন্য এক ব্যক্তি জানান, প্রথমে নৌকায় করে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হলেও 

আশ্রয় নেওয়া গ্রামের দ্বিতীয় তলাও পরে পানিতে ডুবে যায়। পরে তারা আত্মীয়ের বাড়ির 

উঁচু অংশে উঠে কোনোভাবে বেঁচে ছিলেন।
খাদ্য সংকট ও বিচ্ছিন্ন এলাকা
আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, অনেক জায়গায় কোমর–সমান কাদায় এখনো লাশ উদ্ধার কাজ চলছে। তিনি সতর্ক করে বলেন, “মানুষ এখন বন্যায় নয়, খাদ্যাভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। অনেক দুর্গম এলাকায় এখনো কোনো সাহায্য পৌঁছায়নি।”
ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যার পানি জেলখানায় ঢুকে পড়ায় একাধিক কারাবন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তাদের অন্য কোথাও নেওয়ার সুযোগ ছিল না।
সিবোলগা শহর ও সেন্ট্রাল তাপানুলি অঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ এখনো পুরোপুরি বিচ্ছিন্ন। এক এলাকার জন্য সাহায্য পাঠাতে হচ্ছে আকাশপথে, আর অন্যটিতে পৌঁছাতে হচ্ছে সমুদ্রপথে। কিছু এলাকায় সুপারমার্কেটে লুটপাটের সংবাদও পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অন

1

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

2

মৌলভীবাজার কুলাউড়ার সোহেল আমেরিকায় আটলান্টিক সিটি কাউন্সিল ন

3

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

4

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

5

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

6

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

7

গাইবান্ধা-৪ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সহস্রাধিক নেতাক

8

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

9

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

10

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

11

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

12

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

13

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হ

14

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

15

সিদ্ধান্ত বদলে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ

16

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

17

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

18

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

19

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

20