রবিউল বাপ্পী
প্রকাশঃ 18-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

হজযাত্রার জন্য বৈধ হজ ভিসার পরিবর্তে ট্রানজিট এবং ভিজিট ভিসা ব্যবহারের অভিযোগে শতাধিক মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি আরবের পুলিশ। শুক্রবার দেশটির উপকূলীয় শহর জেদ্দার কিং আবদুলাজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাদের আটক করা হয়েছে।

এক বিবৃতিতে তথ্য জানিয়ে পুলিশ বলেছে, বৈধ হজ ভিসা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আটক করা হয়েছে এই যাত্রীদের। শিগগিরই তাদের মিসরে ফেরত পাঠানো হবে।

ইসলাম ধর্মের ৫টি স্থম্ভের মধ্যে চতুর্থটির নাম হজ। ধর্মীয় বিধি অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। চলতি বছর কিংবা জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।

প্রতি বছর হজের সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে আসেন লাখ লাখ মুসল্লি। এই ভিড় সামাল দিতে এবং বৈধ হজযাত্রীদের প্রাপ্য বিভিন্ন পরিষেবা নিশ্চিত করতে সম্প্রতি কঠোর নিয়ম জারি করেছে সৌদি। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু বৈধ হজভিসার অধিকারী মুসল্লিরাই হজের সুযোগ পাবেন এবং যেসব যাত্রীর ভিসায় সমস্যা থাকবে, তাদেরকে আটক করা হবে এবং পত্রপাঠ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এদিকে শতাধিক হজযাত্রীকে আটকের খবর প্রকাশিত হওয়ার পর নাগরিকদের উদ্দেশে বিবৃতি দিয়েছে মিসরের পর্যটন মন্ত্রণালয়। সেখানে নাগরিকদের সতর্কবার্তা দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি অনুমোদনপ্রাপ্ত নয়এমন কোনো ব্যক্তি বা হজ এজেন্সির ওপর যেন কোনোভাবেই ভরসা না করেন হজ করতে ইচ্ছুক মিসরীয় নাগরিকরা।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ-১১ আসনে মোর্শেদ আলমের প্রার্থীতার বৈধ ঘোষণায় নেতাকর

1

ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটারদের ভোট কেন্দ্রে যাবেন

2

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

3

ভাঙ্গুড়ায় ৪১ড্রাম ভেজাল মধু জব্দ

4

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

5

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

6

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

7

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

8

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

9

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

10

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

11

পটুয়াখালী -২ আসনে মনোনয়ন প্রত্যাখানের দাবিতে বাউফলে বিক্ষোভ

12

ভারতের ইসলামী চিন্তাবিদ বক্তা হাফেজ ক্বারী মাওলানা ইয়াছিন বর

13

বগুড়া সদর উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

14

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

15

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

16

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা

17

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে

18

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

19

বিলুপ্তির পথে গরুর হাল

20