জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

মো গিয়াসউদ্দিন 
ঐক্য, ন্যায় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান
গতকাল হাটহাজারী মাদ্রাসায় প্রথমবারের মতো উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন আমাদের আমির ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে তিনি আল্লামা মামুনুল হকের বয়ান শোনেন এবং পরে নিজেও গুরুত্বপূর্ণ দিক–নির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতে তিনি বলেন আমার ভাই মামুনুল হক সাহেব যাই বলেছেন ওটাই আমার বক্তব্য আমি তার বক্তব্যর সাথে একমত পোষণ করলাম ,তিনি বলেন “বাংলাদেশ একটি বরকতময় দেশ। পৃথিবীর বহু দেশে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো দেশ আর কোথাও দেখিনি।” তিনি কোরআনের বিভিন্ন আয়াত তিলাওয়াত ও ব্যাখ্যার মাধ্যমে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কুরআনের প্রথম সূরা থেকে শেষ সুরা তাত্পর্য  তুলে তিনি বোঝান—দ্বীন কায়েমে ঐক্য ও ইখলাসের বিকল্প নেই।

ইবাদতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্রতিটি কাজেই ইবাদতের মানসিকতা থাকা দরকার। ইবাদত ছাড়া কাজ পরিপূর্ণতা পায় না।” একইসঙ্গে আকীদা নিয়ে অযথা বিবাদ সৃষ্টিকারীদের প্রতি তিনি পরামর্শ দেন বিভাজন পরিহার করে এক আল্লাহর দীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে।

মাগরিবের নামাজ তিন রাকাত  “বাংলাদেশে যেমন তিন রাকাত, আমেরিকাতেও তিন রাকাত। তাহলে আমাদের মধ্যে বিভেদ  কী প্রয়োজন?” তিনি দ্বীনি কাজকে প্রাধান্য দিয়ে ভ্রান্ত বিতর্ক পরিহারের আহ্বান জানান।

এরপর তিনি মজলুমের পাশে দাঁড়ানোর তাগিদ দিয়ে বলেন,
“আপনারা মজলুমের পাশে থাকবেন। দুর্নীতি দমন করবেন। শয়তান যেন আমাদের মাঝে কোনো বিবেকের বিভেদ সৃষ্টি করতে না পারে—বরং সে যেন আমাদের অবস্থা দেখে লজ্জিত হয়।”

দেশের রাজনৈতিক পরিস্থিতিকে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, “আমরা জনগণের বিজয় চাই; আমরা চাই না বাংলাদেশ জালেমের হাতে নিষ্পেষিত হোক। আল্লাহ আমাদের জালেমের হাত থেকে রক্ষা করুন।”

আগামী নির্বাচনকে সামনে রেখে তাঁকে আমন্ত্রণ জানানোয় তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
তিনি সবার কাছে এক বিশেষ ফরিয়াদও জানান—রক্তমাখা চাদরে শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তাঁর ভাষায়, “মৃত্যু সবার আসবে, কিন্তু সবচেয়ে মর্যাদাপূর্ণ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু।”

ওখানে বক্তব্য শেষ করে তিনি জামাতের চট্টগ্রাম  নির্বাচনী প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

1

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

2

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

3

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

4

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

5

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

6

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

7

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

8

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

9

জনগনকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না

10

সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

11

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মিলল বৃদ্ধের চোখ ও কানহীন মরদেহ

12

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

13

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

14

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

15

উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্

16

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

17

আটঘরিয়ার নওদাপাড়ায় ব্যতিক্রমী পরিবার, ছয়জনই ক্ষুদ্রাকৃতির মা

18

আগৈলঝাড়া-কোটালীপাড়া মহাসড়কে কুকুরের সাথে মোটরসাইকেল সংঘর্ষ

19

বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮২৯ শিক্

20