জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

মোঃ হামিদুর ইসলাম


মানিকগঞ্জে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ।

রোববার (১০ আগস্ট ২০২৫ ইং) মানিকগঞ্জ মেডিকেল কলেজের আনসার ক্যাম্পের সামনে এবং ঢাকার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল গুলো উদ্ধার ও চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ঢাকা জেলার ধামরাই উপজেলার কুঠিরচর এলাকার জুলহাস মিয়ার ছেলে মো. ইউনুস আলী (৩০); ঢাকা জেলার সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকার মৃত মহিউদ্দিন ইসলামের ছেলে মো. সাগর ইসলাম (২৫), বর্তমানে সাভারের ব্যাংক কলোনী এলাকায় বসবাসরত; ঢাকা জেলার সাভার উপজেলার মজিদপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. হিমেল হোসেন (২১); সাভারের ব্যাংক কলোনী এলাকার আশুনাথ দাসের ছেলে যতন দাস (৩২); ঢাকা জেলার ধামরাই উপজেলার বরদাইল এলাকার কানাই বিশ্বাসের ছেলে সনজিৎ বিশ্বাস (২৮) এবং মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার টেপড়া (কালিবাড়ী কর্জনা) এলাকার রনজিত দাসের ছেলে সঞ্চয় দাস সাধু (৩০), বর্তমানে সাভারের ব্যাংক কলোনী এলাকায় বসবাসরত।

ডিবি ও মামলা সূত্রে জানাযায়, উপ-পরিদর্শক মো. আব্দুর রউফের নেতৃত্বে ডিবির একটি দল  মানিকগঞ্জ ও ঢাকা জেলায়  অভিযান চালিয়ে ৪টি মোটর সাইকেল উদ্ধার করেন। উদ্ধারকৃত মোটর সাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ১০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের সদস্য।

ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,মোটর সাইকেল চোর চক্রের ছয় সদস্যদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

1

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই

2

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্র

3

ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা অনু

4

সে বোঝা নয়, সে আমার ভাই! ​কলমে- ইরি অতনু

5

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

6

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

7

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

8

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

9

বোরহানউদ্দিন দৌলতখানে জায়ামাত ইসলামের স্মরণকালের মোটর জাহান

10

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

11

শ্রীবরদীতে শিক্ষকের বদলি আদেশে ফুঁসছে শিক্ষার্থীরা

12

ধামরাইয়ে কৃষ্ণনগর ২০ শষ্যা সরকারি হাসপাতালে ঝুলছে তালা

13

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

14

মাদ্রাসা শিক্ষকের বেদম প্রহারে শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ

15

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

16

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

17

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

18

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

19

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

20