Mst: Meherun Nesa
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

  মোহাম্মদ মশিউর রহমান
দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
দিনাজপুর, ২ জানুয়ারি — দিনাজপুর জেলার সার্বিক কর্মপরিবেশকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এ কার্যক্রমে অংশ নেয় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। কর্মসূচির আওতায় পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স, জেলার সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সমন্বয়ে গঠিত একাধিক দল পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ ও অফিস কক্ষ, পুলিশ লাইন্সের ব্যারাক, থানা ও ফাঁড়ির আবাসিক এলাকা, পুকুরপাড়, কোয়ার্টার এলাকা, লিচুবাগানসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এ বিষয়ে পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম বলেন,
“পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, এটি সুস্থ জীবনধারা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পুলিশ সদস্যদের কর্মপরিবেশ পরিচ্ছন্ন রাখা যেমন আমাদের দায়িত্বের অংশ, তেমনি এর মাধ্যমে সমাজের প্রতিও একটি ইতিবাচক বার্তা পৌঁছে যায়। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
জেলা পুলিশের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে নামে মিল থাকায় যুবক কারাগারে

1

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক র

2

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

3

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষ

4

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

5

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

6

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

7

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

8

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মে

9

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

10

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

11

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

12

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

13

চাঁপাইনবাবগঞ্জের শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ

14

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র

15

হাবিবুল্লাহ বাহারকে সভাপতি করে হারং সিনিয়র আলিম মাদরাসার নতু

16

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

17

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

18

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

19

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

20