জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালী থেকে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক


শাহাদাৎ বাবু
নোয়াখালীর সুবর্ণচর থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। এবং এই সার গুলোর মালিকানা সনাক্ত করা যায়নি।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী জিলা ঘাট থেকে সার গুলো আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচার চেষ্টার খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী জিলা ঘাটে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে সারের কোন মালিক পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের জন্য ৩০০শত বস্তার ওপরে সার ট্রলার বোঝাই করা হয়। পুলিশ আসার খবর পেয়ে পাচারকারীরা সটকে পড়েন। শনিবার বেলা ১২টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এখন পর্যন্ত তারা সারের কোন মালিক খুঁজে পায়নি। এমনকি সারের মালিকানা দাবি করে কেউ আসেনি।  

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া আরও বলেন, আনমুানিক ৩শত বস্তা সার আটক করা হয়েছে। সারের মালিকানা দাবি করতে এখনো কেউ আসেনি। ইউরিয়া সারের বস্তাগুলো কোথায় থেকে ট্রলারের মধ্যে আনলো, কোথায় নিয়ে যাবে ? প্রাথমিক ভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

1

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

2

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

3

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

4

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

5

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

6

নওগাঁয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

7

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

8

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

9

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

10

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

11

ঝালকাঠি শামীম তালুকদার ও বাবুর মার জানাযা সম্পন্ন

12

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

13

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

14

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

15

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

16

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

17

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

18

নোয়াখালীতে ছেলে প্রথম প্রেমিকাকে বিয়ের আশায় রেখে দ্বিতীয় প্র

19

জামায়াতে ইসলামী কর্তৃক '২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 'উ

20