জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

 ইরান প্রথম দেশ হিসেবে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রায় অচল করে দিয়েছে। দেশটিতে চলমান বিক্ষোভের মধ্যে যখন সরকার ইন্টারনেট বন্ধ করেছিল, তখন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ইরানের জনগণকে ফ্রি স্টারলিংক ইন্টারনেট দেওয়ার ঘোষণা দেন। তবে ইরান সেনা জ্যামারের মাধ্যমে সেই সংযোগ ব্যাহত করে দেয়।

মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিংক ইউনিট চালু থাকলেও, ব্ল্যাকআউটের কারণে স্যাটেলাইট সংযোগ কার্যত ব্যাহত হয়েছে। প্রথমদিকে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় ৩০ শতাংশে সমস্যা দেখা দেয়, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ৮০ শতাংশের বেশি ট্রাফিক কার্যত বন্ধ হয়ে যায়।

স্টারলিংক রিসিভার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য জিপিএস ব্যবহার করে। তবে ইসরায়েলের সঙ্গে ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরান জিপিএস সিগন্যাল ব্যাহত করে আসছে। এর ফলে শাটডাউনগুলো স্থানের ওপর নির্ভর করে কার্যকর হচ্ছে, এবং সংযোগে ‘প্যাচওয়ার্ক কুইল্ট’-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় পুরোপুরি ব্ল্যাকআউট দেখা দিচ্ছে।

টেক বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের স্টারলিংক পরিষেবা ব্যহত হচ্ছে। মিয়ান গ্রুপের আমির রাশিদি বলেন, তিনি ২০ বছর ধরে ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণ করছেন, কিন্তু এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। এছাড়া, প্রতি ঘণ্টায় ইন্টারনেট বন্ধ থাকায় ইরানের অর্থনীতি ১৫ লাখ ৬০ হাজার ডলার ক্ষতির মুখে পড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি থেকে চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ফরম নিলেন লায়ন হেলাল উদ

1

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

2

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

3

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

4

ঝিনাইদহের অকাল বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে লণ্ডভণ্ড পাকাধান

5

চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

6

অস্ত্র গুলিসহ ১১ ডাকাতকে আটক কোস্টগার্ড গুলিবিদ্ধ এক ডাকাক ম

7

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

8

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

9

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

10

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

11

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

12

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

13

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

14

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

15

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রল বোমা নিক্ষেপ ও গাড়িতে আগুন

16

শোকে স্তব্ধ কোম্পানীগঞ্জ: নিভে গেল ৬ টি প্রদীপ

17

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

18

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যর রাষ্টীয় মর্যা

19

অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো পাবনার নগরবাড়ী আধুনিক

20