জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

মোঃ আব্দুল্লাহ আল মামুন

 টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মোঃ 

ইমান খন্দকার (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার ভোরে কুশারিয়া 

বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুশারিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইমান খন্দকার। 

রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল

 তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন এবং 

মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 

নেওয়ার পথে তিনি মারা যান।


নিহত ইমান খন্দকার কুশারিয়া গ্রামের মরহুম সোবহান খন্দকারের ছেলে। সরল-প্রাণ 

এই বৃদ্ধের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান,

 ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ বা মামলা না

 করার কথা জানানো হয়েছে।


নিহতের ছেলে পুলিশকে বলেন, “আমাদের কোনো অভিযোগ নেই, আমরা কোনো 

মামলা-মোকদ্দমায় যেতে চাই না।”


পরিবারের সিদ্ধান্তের পর আইনগত প্রক্রিয়ায় আর কোনো জটিলতা থাকছে না বলেও 

জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।


স্থানীয়রা জানান, ব্যস্ত সড়কজুড়ে সতর্কতার অভাব ও অতিরিক্ত গতির কারণে

 এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। এলাকাবাসীর দাবি, দুর্ঘটনা রোধে ওই সড়কে দ্রুতগতির

 যান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

1

টাঙ্গাইলের বিশাল জনসভায় বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান

2

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে আটক করেছে পুলিশ

3

সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

4

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

5

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

6

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

7

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

8

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

9

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

10

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

11

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

12

মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের

13

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

14

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতা

15

বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

16

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

17

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

18

নিয়ামতপুর এ নির্বাচনী পরিবেশ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ

19

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্

20