জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই, তিন ডাকাত গ্রেপ্তার

হাবিবুর রহমান সুমন ।।

 
মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের ওপর সংঘবদ্ধ ডাকাতদলের হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

মঙ্গলবার ( ২৫ নভেম্বর ) দুপুরে শিবচর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের এ তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—খগেন্দ্র চন্দ্র মল্লিকের ছেলে দীপন মল্লিক (৫৩), কোরবান শিকদারেরকান্দি গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে হাসান মোল্লা (৪৬) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার সুরিখোলা এলাকার হাচন আলীর ছেলে টগর প্রধান (৩৪)।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর ভোররাতে বন্দরখোলা চৌরাস্তা সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানকে এলোপাতাড়ি কুপিয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল।
ঘটনার পরে দ্রুত একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
সহকারী পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজনই ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই, তিন ডাকাত গ্র

1

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

2

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

3

নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নমিন

4

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

5

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠ

6

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

7

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

8

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

9

ময়মনসিংহে গাঁজা সহ চার জন গ্রেফতার

10

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

11

ভোলা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পূর্ব

12

স্থানীয় পর্যটন এলাকায় ছবি তোলার নামে অসংখ্য লাল শাপলা তুলে

13

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

14

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

15

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

16

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

17

ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

18

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

19

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

20