জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচনী পথ সভা

 সবুজ মন্ডল।

 রাজবাড়ী পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পথসভার মাঠে জনসমাগমের ঢল নামে, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে রাজবাড়ী জেলাকে একটি সুন্দর, আধুনিক ও মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি বেকারত্ব দূর করতে বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দেন। পাশাপাশি পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে রাজবাড়ী জেলা একটি উন্নত জেলা হিসেবে সারাদেশে স্বীকৃতি লাভ করবে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রসঙ্গে বলেন, গত ১৭ বছর ধরে জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। তিনি একটি গণতান্ত্রিক ও অধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
পথসভায় তরুণ সমাজের প্রসঙ্গে তিনি বলেন, বেকারত্বই মূলত যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর নেশার দিকে ঠেলে দিচ্ছে। যদি পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ থাকতো, তাহলে তরুণরা কখনোই এসব অনৈতিক কর্মকাণ্ডে জড়াতো না। তাই যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি বিএনপির অন্যতম অগ্রাধিকার হবে বলে তিনি উল্লেখ করেন।
পথসভা শেষে তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার চান্দিয়ায় বিক্ষোভ মিছিল

1

দিনাজপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কে পুলিশ সুপারের ফুল

2

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

3

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

4

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

5

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

6

চুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের পরিদর্শক দলের জামেয়া পরিদর

7

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

8

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

9

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

10

মাদারীপুর জেলার বিভিন্ন মন্দিরে,মা দূর্গার মহাষ্টমী উৎযাপন

11

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

12

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

13

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

14

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

15

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

16

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

17

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

18

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

19

মনোনয়ন স্থগিতের পর শিবচরে দোয়া-মোনাজাত

20