জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামায়াতে ইসলামি সমর্থিত এমপি প্রার্থী ফখরুদ্দিন রাজি

 
জিৎ সরকার

 মুন্সিগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি সমর্থিত এমপি পদপ্রার্থী মাওলানা এ.কে.এম ফখরুদ্দিন রাজি সিরাজদিখানের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার জেমস গ্রীল চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।
তিনি শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত ফোর-লেন সড়ক নির্মাণ, শিল্পকারখানা স্থাপনের জন্য গ্যাস সংযোগ, এক্সপ্রেসওয়ের সঙ্গে সরাসরি সংযোগ, আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু, বিশ্ববিদ্যালয় নির্মাণ, প্রবাসীদের ভাষা শিক্ষায় ট্রেনিং সেন্টার স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সরকারি ট্যাক্সমুক্ত গাড়ি বাড়ির সুবিধা গ্রহণ করবেন না বরং নিজ এলাকায় থেকেই জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা এবং আগামীর নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিরিজ আব্দুস সালাম। সঞ্চালনা করেন সিরাজদিখান উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি ওয়াসিম মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আমির মাওলানা মো. কবির হোসেন, শ্রীনগর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. নুরুজ্জামান মীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

1

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

2

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

3

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

4

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

5

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

6

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষ

7

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

8

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

9

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

10

শেরপুর ২ - স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস খাঁনের মনোনয়ন বহাল রেখে

11

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

12

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছ

13

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

14

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলায় প্রস্তুতিমূলক স

15

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

16

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র

17

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

18

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

19

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

20