জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

মোঃ জাকে উল্লাহ

রায়গঞ্জ উপজেলায কয়েকদিন ধরে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে।
শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও কৃষি শ্রমিকরা। ঠান্ডার কারণে অনেকেই কাজে যেতে পারছেন না। দরিদ্র ও অসহায় মানুষজনের মধ্যে শীতবস্ত্রের অভাব স্পষ্ট হয়ে উঠেছে।
এদিকে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। শিশু ও বয়স্করা সর্দি-কাশি, জ্বর ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে ভুগছেন। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর চাপ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শৈত্যপ্রবাহের কারণে কৃষিখাতেও বিরূপ প্রভাব পড়ছে। শীতজনিত ঘন কুয়াশার কবলে বোরো ধান বীজ তলা ও শীতকালীন সবজি চাষে দিশেহারা হয়ে পড়েছে এলাকার কৃষকরা
এ অবস্থায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত সহায়তা না এলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

1

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসা

2

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

3

শীতলক্ষ্যায় নিয়ন্ত্রণহীন বাল্কহেড চলাচল

4

সাংবাদিকতা কোনো দলীয় ব্যানারের পরিচয়ে নয়, সাংবাদিকতা হবে জাত

5

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

6

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

7

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

8

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

9

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

10

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

11

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

12

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

13

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

14

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

15

সাত দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

16

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

17

ঘাটাইলে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বনজমি দখলের হিড়িক

18

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

19

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

20