জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শীতলক্ষ্যায় নিয়ন্ত্রণহীন বাল্কহেড চলাচল

   মোঃ রাতুল হাসান লিমন

টহলের সময় দ্রুতগতির বাল্কহেড জব্দ; সুকানী ও সহকারীকে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে বাল্কহেড চালানোর অভিযোগে দুইজনকে আটক করেছে কলাগাছিয়া নৌ পুলিশ। মঙ্গলবার রাতের অভিযানে আটক দুজনই পটুয়াখালী জেলার বাসিন্দা।

নৌ পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর জৈনকাঠি এলাকার সৈয়দ আব্দুল মান্নান মিয়ার ছেলে সুকানী সৈয়দ আব্বাস উদ্দিন (৩২) এবং শৈলা এলাকার হালেম হাওলাদারের ছেলে মো. আবু কালাম (৩৫)।

ঘটনার বিষয়ে কলাগাছিয়া নৌ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। বুধবার (১০ ডিসেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, ৯ ডিসেম্বর রাতে শীতলক্ষ্যা নদীতে নিয়মিত টহল চলাকালে এমবি মিহরিমা অ্যান্ড নাজমা নামের একটি বাল্কহেড দ্রুতগতিতে মেঘনা ব্রিজের দিক থেকে নারায়ণগঞ্জের দিকে আসতে দেখা যায়। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় নৌ পুলিশ ধাওয়া করে বাল্কহেডটিকে আটক করে।

তদন্তে জানা যায়, জব্দ করা বাল্কহেডটি স্টিল বডির তৈরি, দৈর্ঘ্য ২৯.৫৭ মিটার, প্রস্থ ৭.৩২ মিটার এবং গভীরতা ২.৪৪ মিটার। ইঞ্জিন ও কাঠামোসহ এর আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। বাল্কহেডটিতে রাখা ছিল প্রায় ১৫ হাজার ৯০০ ঘনফুট বালু, যার মূল্য আনুমানিক ৩১ হাজার ৮০০ টাকা।

সব মিলিয়ে বালুসহ বাল্কহেডটির মোট মূল্য প্রায় ৫০ লাখ ৩১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

1

আনোয়ারায়"উন্মোচন হলো আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

2

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয

3

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

4

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

5

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

6

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

7

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

8

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৫ টি কক্ষ পুড়ে ভস্মীভূত

9

শার্শায় এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা'র বার্ষিক ফলাফ

10

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

11

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

12

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

13

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

14

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

15

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

16

হোসেনপুরে পর্যটকদের দৃষ্টি কাড়ছে গ্রিক স্থাপত্য শৈলীর গাঙ্গা

17

বগুড়ার ভুয়া সেনা সদস্য পরিচয়ে টাকা নিতে এসে আটক

18

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

19

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়

20