জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন

আব্দুল্লাহ আল মামুন 

যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, বিজয়ী হলে মনিরামপুরের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান দায়িত্ব। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত মনিরামপুর গড়ে তোলা হবে তার রাজনৈতিক অঙ্গীকার।

রবিবার বিকেলে মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের বেগারিতলা কাউন্সিল মাঠে কলস প্রতীকের গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ ইকবাল হোসেন বলেন, “আমি নির্বাচিত হলে মনিরামপুরে কোনো মাদক কারবারি ও সন্ত্রাসীর ঠাঁই হবে না। সে যদি আমার নিজের লোকও হয়, তবু তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আইন ও ন্যায়বিচারের বাইরে কেউ থাকবে না।”

তিনি আরও বলেন, “আমি বিভাজনের রাজনীতি চাই না। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নতুনভাবে মনিরামপুরকে গড়ে তুলতে চাই। আগামী দিনে কেউ আর সাধারণ মানুষের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারবে না।”

পথসভায় উপস্থিত সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মনিরামপুরকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী জনপদে রূপান্তরের জন্য জনগণের রায় প্রয়োজন। তিনি ভোটারদের কলস প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক সাধারণ ভোটার, সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি এলাকার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

1

নরসিংদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

2

নেত্রীকে শেষ দেখা ও জানাজায় উপস্থিত হতে রংপুর সদর বিএনপি

3

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

4

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

5

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

6

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তা-সাইনবোর্ড না থাকায় ভোগ

7

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

8

আমি গর্ভে ছিলাম

9

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

10

মহেশখালী থেকে পাকুন্দিয়া ও কটিয়াদীর ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

11

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

12

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্ট

13

সীমান্তে যুদ্ধের দামামা

14

ঝিনাইদহের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে

15

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

16

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিক

17

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের

18

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

19

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

20