জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 


জুনাঈদ আল হাবিব 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি। মঙ্গলবার সকালে পৌরসভা চত্বরে সমবেত হয়ে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে নানা শ্লোগান দেন এবং জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস। এছাড়া ঈশ্বরগঞ্জ উপজেলার সরকারি বিভিন্ন কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সচেতন নাগরিকরা অংশ নেন।

র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন—

“ডেঙ্গু এখন দেশের জন্য বড় একটি স্বাস্থ্যঝুঁকি। এ রোগ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সবাইকে এগিয়ে আসতে হবে। বাড়ির আশপাশে তিন দিনের বেশি পানি জমতে দেয়া যাবে না। পরিচ্ছন্নতা ও সতর্কতাই ডেঙ্গু প্রতিরোধের মূল হাতিয়ার।”

তিনি আরও বলেন,
“সরকারের পাশাপাশি জনগণকে নিজ নিজ বাড়ির পানি জমে থাকা স্থানগুলো পরিষ্কার করতে হবে। নিয়মিত মশারির ব্যবহার, পানি জমা প্রতিরোধ, পাত্র উল্টো করে রাখা—এসব ছোট ছোট পদক্ষেপই বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।”

বক্তারা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা ছাড়া কার্যকর প্রতিরোধ সম্ভব নয়। তাই এ ধরনের র‌্যালি ও প্রচারণা কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

এ সময় সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার ব্যক্তিরা পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানান।

র‌্যালি শেষে ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
সড়ক, ড্রেন, বাজার এলাকা, জলাবদ্ধ স্থানসহ বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ এবং লার্ভা ধ্বংসে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চলে। পৌরসভার কর্মীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণও এতে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

1

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

2

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

3

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

4

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

5

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

6

নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

7

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ বরিশাল-১ বিএনপি

8

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

9

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

10

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

11

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

12

স্বামীর জন্য ভোট চাইতে হাতিয়ায় গ্রামে গ্রামে যাচ্ছেন হান্নান

13

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

14

দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ম

15

চিলমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

16

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

17

ঈশ্বরগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

18

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

19

হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর

20