জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্লাস বর্জন

মোঃ আনিস মোল্লা

নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রাম, কলাগাছী, কাঞ্চনপুর জনতা মাধ্যমিক বিদ্যালয়ের (আরকেকে জনতা মাধ্যমিক বিদ্যালয়) এসএসসি পরীক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করেছে ওই প্রতিষ্ঠানের  শিক্ষার্থী ও এলাকাবাসী। 

উদ্ভূত পরিস্থিতির প্রায় দু'ঘন্টা পর রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষকের বিচারের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি স্থগিত ঘোষণা করে ক্লাসে ফিরে যায়। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার আরকেকে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী (১৫) একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: বাবু মিয়ার বাড়িতে প্রাইভেট পড়তো। প্রায় দু'সপ্তাহ পূর্বে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়া শেষে অভিযুক্ত শিক্ষক মো: বাবু মিয়া কৌশলে ওই শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ উঠে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী সৃষ্ট ঘটনা তার অভিভাবককে অবহিত করে। 

শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনা এলাকায় চাউর হয়ে পড়লে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবীতে  সোমবার (২৬জানুয়ারি) সকাল ১০ টার দিকে ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন কর্মসূচির ডাক দেয়। পরে শিক্ষার্থীদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে এলাকাবাসীও অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিদ্যালয়সহ আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান 
ঘটনাস্থল রায়গ্রামে পৌঁছে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং  বিচারের আশ্বাস দিলে তারা পুনরায় ক্লাসে যোগদান করে। 

পরবর্তীতে লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার শাম্মী কায়সারের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট  তদন্ত কমিটি করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার হোসেন। গণমাধ্যমকর্মীদের কাছে  একই বক্তব্য উপস্থাপন  করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার। দৈনিক জনতার খবর নড়াইল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

1

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন

2

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

3

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

4

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

5

পাঁচবিবিতে এম,এ গফুর এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষ

6

সিলেটের কানাইঘাটে নাসির বিড়িসহ আটক ২ জনকে আদালতে প্রেরণ

7

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

8

দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের

9

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

10

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

11

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

12

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

13

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত,

14

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

15

আ. লীগ ঘোষিত ঢাকা লকডাউনেও দোহারে স্বাভাবিক জীবনযাত্রা

16

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

17

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

18

ভাঙ্গুড়ায় ৪১ড্রাম ভেজাল মধু জব্দ

19

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

20