মিস্টার জায়েদ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামের
পাশ দিয়ে বয়ে চলা সুরমা নদীর বাক (ডোয়ার) দখল করেছে স্হানীয় রামনগর
বাজারের মিতালী মৎসজিবী সমবায় সমিতি, যদিও সুনামগঞ্জ জেলা প্রশাসন ২০২৫
সালের টোকেন ফি বন্ধ রেখে এই বাক(ডোয়ার) উন্মুক্ত করে দেয়া হয়েছিল,
যা-সর্বসাধারণ ও স্হানীয় অসহায় জেলেদের জন্য আনন্দের বার্তা
বহন করেছিল, কিন্তু স্হানীয় রামনগর বাজারের মিতালী মৎসজিবী
সমবায় সমিতির পেশী শক্তি ও আধিপত্যর কারনে অসহায় জেলেদের
পেটে লাতি মারা হয়েছে বলে অনেক জেলে কান্না জড়িত কন্ঠে তাদের
মনের ভাব প্রকাশ করেছেন, তাদের হিংস্রতা ও পেশীশক্তির কাছে
অনেকেই নির্যাতিত ,তারা প্রবল হিংস্র ও দান্গাবাজ প্রকৃতির ,অনেকেই
তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়না ,স্হানীয় সুত্রে জানা যায়
মিতালী মৎসজিবী সমবায় সমিতির সভাপতি আশিকনুর ও সেক্রেটারি
আক্তার হোসেন নাকি সাফ জানিয়ে দিয়েছেন-অসহায় জেলে বা যেকোন
কেও যদি নদীতে মাছ ধরতে যায় তাহলে তাদের পা ভেঙে দেয়া হবে
এমতাবস্থায় স্হানীয় জেলে মাছ ধরতে না পারাও অনেকেই অনহার ও
অর্ধাহারে দিন কাটাচ্ছে,তারা দৈনিক জনতার খবর পত্রিকার মাধ্যমে উপজেলা
ও জেলা প্রশাসনের বরাবর সহযোগিতা কামনা করছেন।
|
ইং