জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

 কাজী আতিকুর রহমান 

 

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন–১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার কলাবাড়িয়া ইউনিয়নের নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

 রবিবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে নলিয়া নদীতে অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন প্রকার নিষিদ্ধ জাল শনাক্ত করা হয়। এ সময় নদী থেকে মোট ৭টি চায়না দুয়ারী জাল এবং ৫টি চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জাল নদীর স্বাভাবিক মাছের প্রজনন প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছিল।
পরে উদ্ধারকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের মাধ্যমে নদীতে মাছের অবাধ চলাচল নিশ্চিত করার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে নদীর মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস বলেন, অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে নদী ও খালের মাছের বংশবিস্তার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ অভিযানে নড়াগাতী থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। মৎস্য বিভাগ জানিয়েছে, ভবিষ্যতেও অবৈধ জাল ও অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।##

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ অ/স্ত্র ও কার্তুজ উদ্ধার

1

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

2

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

3

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

4

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? প্রশ্ন মীর স্নিগ্ধের

5

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিত

6

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের

7

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

8

‎জামায়াতে যোগদান করলেন কয়রায় গণঅধিকার পরিষদের সভাপতি সহ ১৬ ন

9

শিবগঞ্জের মনাকষা বাজারে আবর্জনার স্তূপ, জনদূর্ভোগ বৃদ্ধি

10

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

11

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

12

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

13

বিএনপি’র আস্থার কেন্দ্রে আসহাব উদ্দিন চৌধুরী

14

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

15

আজ ১৪ই জানুয়ারী দীর্ঘ দলীয় কোন্দল ভুলে শাহজাহান চৌধুরীর পক্

16

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

17

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণ

18

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

19

হলুদ ফুলের রাজ্যে কৃষকের সপ্ন

20