জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

জুনাঈদ আল হাবিব 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজ এক ঐতিহাসিক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ শ্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে সমবেত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখ চরমোনাই)।
তিনি বলেন, “দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই। ইসলামই পারে দুর্নীতিমুক্ত, কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম,
জিএম রক্কমুল আমীন,
ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ মাহফুক,
আলহাজ হাফিজ ইসলাম,
মাওলানা শাহজাহান ভূইয়া,
মুফতি সাইফুর রহমান,
মাওলানা আইয়ুব আলী নুরানী,
এবং হাফেজ মাওলানা আবদুল জলিলুর রহমান।

সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ জেলা (উত্তর) শাখার সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা আমীর মুফতি হাবিবুল্লাহ।
তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য একটাই—দেশে ন্যায়, শান্তি ও মানবতার ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা।”

গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইসলামপন্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশ জামাতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলার আমির অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক হাসানসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

1

মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের

2

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

3

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

4

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

5

ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকান্ড

6

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

7

বান্দরবানে জমি জোরপূর্বক জবর খলের চেষ্টার ও চাঁদাবাজির অভিয

8

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

9

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

10

আলমগীর কবিরের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অ

11

লোহাগাড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ,

12

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

13

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

14

ধামরাই বাশি বেগম জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত

15

সাত দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

16

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

17

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে নারীদের সাথে উঠান বৈঠক

18

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

19

ধনারামা নতুন কলি স্পোটিং ক্লাবের "ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ন

20