জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

 মো:মিজানুর রহমান শাহীন 

ডিসি ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান

অবৈধ ফুটপাত দখল, ভাসমান দোকান ও যানজট সমস্যা নিরসনের দাবিতে কিশোরগঞ্জ শহরে ব্যবসায়ীরা আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে পূর্ণ দিবসের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন। শহরের সকল মার্কেট, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবসায়ীদের সিদ্ধান্তে পুরোপুরি বন্ধ রাখা হয়।

গতকাল বিকেলে ফুটপাতের অবৈধ দোকানদার ও স্থায়ী দোকানের মালিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে ব্যবসায়ী সংগঠনগুলো জরুরি বৈঠকে আজকের শাটডাউন কর্মসূচি ঘোষণা করে।

সকালে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সংলগ্ন সড়ক ঘেরাও করে অবস্থান নেন। তাদের প্রধান দাবি

ফুটপাতের সব অবৈধ দোকান উচ্ছেদ,

প্রধান সড়কে ভ্যান ও ভাসমান দোকান বন্ধ,
মার্কেটের সামনে ব্যবসা ব্যাহতকারী সব স্থাপনা অপসারণ।

ব্যবসায়ীদের অভিযোগ, সরকার পতনের পর বিভিন্ন মহলের ছত্রছায়ায় শহরে হকারদের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। প্রধান সড়কের ওপর দুই-তিন সারি ভ্যান দাঁড়িয়ে দোকান বসানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং মার্কেটের স্থায়ী দোকানিরা ক্রেতা হারিয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন।

এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর গতকাল রাতেই স্থানীয় প্রশাসন হকারদের স্থানত্যাগের নির্দেশ দেয় এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ফুটপাত থেকে দোকান সরিয়ে রাখতে বলা হয়।

পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

1

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

2

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

3

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

4

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

5

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

6

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

7

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

8

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

9

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

10

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

11

বেরোবি'তে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্

12

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফ

13

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

14

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

15

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

16

মোল্লাপাড়ায় ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় বিদায়

17

দোয়ারাবাজার আহাদ হত্যা এক মাস পেরিয়ে গেলে ও গ্রেফতার নেই, উদ

18

ইন্টারনেট আছে-স্পিড নেই, ডিজিটাল শিক্ষার নামে লুটপাট

19

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

20