জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

 মো.মেহেদী হাসান 

সারাদেশের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ৫৪তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ভাঙ্গুড়ায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭জানুয়ারি) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার  মাঠে  এই বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ফেরদৌস আলম ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম বিদ্যুৎ, প্রচার সম্পাদক মো.মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক মো. সাখাওয়াত হোসেন , ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, পুকুর পাড় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. র‌ওশন আলী,আদাবাড়িয়া স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ট্রফি, মেডেল ও  তুলে দেন অতিথিবৃন্দ। রঙিন আয়োজন, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, ভাঙ্গুড়া এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

1

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার বিদায় ও বরণ সংবর্ধনা

2

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

3

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

4

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

5

ঢাকাগামী ডলফিন পরিবহনের সাথে পিকাপের সংঘর্ষ

6

বাংলাদেশের বেশির ভাগ কোম্পানিগুলো দেউলিয়ার পথে

7

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

8

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

9

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

10

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

11

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

12

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম

13

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

14

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মন

15

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

16

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

17

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

18

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

19

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

20