জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

 এসএম শাহাদাত   

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকালে উপজেলা সদরে এ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আলাউদ্দিন বলেন, এই হামলা গণতন্ত্র ও মুক্ত চিন্তার ওপর হামলা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ।তিনি আরও বলেন,"যুবসমাজ যখন প্রতিবাদী হচ্ছে, তখনই তাদের কণ্ঠ রোধ করতে এ ধরনের হামলা চালানো হচ্ছে। কিন্তু কোনো হামলা-নির্যাতনে আমরা থেমে থাকব না।এসময় কালিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, এসময় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী সাফুই, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছটু,মথুরেসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু মৌতলা ইউনিয়ন বিএনপি'র  সভাপতি  আলমগীর হোসেন , সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জামান আকুল, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাসানুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, তারালি বিএনপি'র সাবেক আহ্বায়ক এনামুল হক এনাম , সাধারণ সম্পাদক গনিয়ার রহমান , উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল , উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম রেদেওয়ান ফেরদৌস রনি, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলন, জাসাস এর আহবায়ক মুরশীদ আলী প্রমুখ। বক্তারা এমপি প্রার্থীর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহৃিতকরণসহ আটকের দাবী এবং জড়িতদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলনের ডাক দেন।


 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

1

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

2

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

3

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

4

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

5

বামনার রুহিতার চরে শান্তি রক্ষায় আইনের কঠোর প্রয়োগ দরকার

6

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

7

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ঠাঁই নেই

8

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

9

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

10

দুর্নীতি–চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না

11

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

12

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

13

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা–পুলিশের অভিযানে অস্ত্রসহ বিএনপি ন

14

রাজৈর পৌর প্রশাসক মো. মাহফুজুল হকের উদ্যোগে বিশুদ্ধ পানির ব্

15

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

16

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

17

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

18

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

19

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

20