জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল বিতরণ


মোঃ শরিফুল ইসলাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কাজিপুর  উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিশুদ্ধ পানির সংকটে থাকা  কয়েকটি দরিদ্র পরিবারের হাতে টিউবওয়েল বিতরণ করা হয় । দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতে  মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এসব পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা সেলিম রেজা।

আজ সকালে  ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সেলিম রেজা উপকারভোগী পরিবারগুলোর হাতে টিউবওয়েল হস্তান্তর করেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেলিম রেজা বলেন, বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে পানির সংকটে কষ্ট পাচ্ছিল। তাদের পাশে দাঁড়ানো আমার মানবিক ও সামাজিক দায়িত্ব।তিনি আরও জানান, সাধারণ মানুষের কল্যাণে তার এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 
তিনি আরোও বলেন,আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত  করা যে পরিকল্পনা নিয়েছেন তাতে তিনি সফল হবেন।তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের সুস্থতা ও সুদীর্ঘ কামনা করে সকলের কাছে দোয়া চান

উপকারভোগী পরিবারগুলো সেলিম রেজার এই মানবিক উদ্যোগের প্রশংসা করে জানান, টিউবওয়েল পাওয়ায় তারা আর পানির জন্য ভোগান্তিতে পড়তে হবে না। উপকারভোগী পরিবার গুলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের সুদীর্ঘ হায়াত ও সুস্থতা কামনা করেন।

 জননেতা সেলিম রেজা দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

1

ঘাটাইলে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বনজমি দখলের হিড়িক

2

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

3

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

4

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

5

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

6

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্

7

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

8

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বিতর্কে বিএনপি মনোনীত প্রার্থ

9

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

10

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

11

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

12

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

13

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

14

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

15

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

16

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

17

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

18

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

19

ঝালকাঠি শামীম তালুকদার ও বাবুর মার জানাযা সম্পন্ন

20