জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

মোঃ আরিফ হোসেন
নোয়াখালীতে ০৮/১১/২০২৫ খ্রি: ২০:০০-২১:০০ ঘটিকা সুধারাম মডেল থানাধীন সোনাপুর থেকে কবিরহাট রোডস্থ অর্শ্বদিয়া ইউনিয়নের মোমিনের দোকান নামক স্থানে সড়কের উপর।

০১। মোঃ মাঈন উদ্দিন (২৭) (চট্ট মেট্টো ড-১১-৩৮১৫ নম্বর যুক্ত পিকআপ গাড়ির চালক), পিতা: মৃত.আজিজুল হক,  মাতা: আয়েশা খাতুন, সাং-চর লক্ষ্মী (সিরাজের বাড়ি), ৫ নং ওয়ার্ড, ৮ নং মোহাম্মদপুর ইউপি, থানা: চর জব্বর। 

০২। মোঃ নুপুর প্রকাশ ইরাক (৩০), পিতাঃমৃত. মাঈন উদ্দিন, মাতাঃ জোসনা বেগম, সাং- চর মজিদ (০১ নং আশ্রায়ন প্রকল্প মাঈন মেস্তুরীর বাড়ি), ৮ নং ওয়ার্ড, ২ নং চর জব্বর। 
০৩। মোঃআবুল কালাম আজাদ (৩০) পলাতক, পিতাঃ মৃত. হাফিজ উল্ল্যা, মাতাঃ ফাতেমা খাতুন, সাং- চর মজিদ কলোনী রাস্তার মাথা (হাফিজ উল্ল্যার বাড়ি), ৮ নং ওয়ার্ড, ২নং চর বাটা ইউপি, থানা: চর জব্বর, জেলাঃ নোয়াখালী।

উদ্ধারকৃত আলামত ইয়াবা ট্যাবলেট- ৬০০০ (ছয় হাজার ) পিস, চাবি সহ পিকআপ গাড়ি ১টি, স্মার্ট মোবাইল ১টি

নোয়াখালী জেলার শীর্ষ মাদক কারবারি আবুল কালাম আজাদ ওরফে কালা আজাদ দীর্ঘদিন ধরে সুবর্ণচর উপজেলার চর বাটা আশ্রায়ন প্রকল্প এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছে। 

তার বিরুদ্ধে নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় ১৯টি মাদকের মামলা চলমান আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরদারিতে সে চট্টগ্রামের বন্দর এলাকায় আত্মগোপন করে এবং তার সহযোগীদের মাধ্যমে মাদকের চালান নোয়াখালীতে পাঠায়। ইতোপূর্বে গত ১০ জুন ২০২৫ তারিখ ৮০০০ পিস ইয়াবাসহ তার এক সহযোগীকে আটক করা সম্ভব হলেও তার প্রধান সহযোগী ইরাক ওরফে নুপুর পালিয়ে যায়। 

গত সেপ্টেম্বরে ৬০০০ পিস ইয়াবাসহ আজাদের আরেক সহযোগী আটক হলে পিকআপ গাড়িতে মাদক পাচারের কথা জানা যায়। গোপন সূত্রে সংবাদ পেয়ে পরিদর্শক মো: সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সদর থানাধীন অশ্বদিয়া এলাকায় চেকপোস্ট বসায়। 

এসময় চট্ট মেট্টো ড-১১-৩৮১৫ রেজি: নম্বরের একটি পিকআপ সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার কালে এলাকাবাসীর সহায়তায় পিকআপটিকে আটক করে গাড়িচালক মাইন উদ্দিন ও কালা আজাদের প্রধান সহযোগী ইরাক ওরফে নুপুরকে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ মাঈন উদ্দিন ও মোঃ নুপুর প্রকাশ ইরাক   জানায়, তারা ইতোপূর্বেও মোঃ আবুল কালাম আজাদ প্রকাশ কালা আজাদের (৩০) এর নিকট থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন মাদক কারবারীর নিকট সরবরাহ করেছেন। তাদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযান চলমান আছে। 

 গৃহীত আইনগত ব্যবস্থা:গ্রেফতারকৃত আসামি মোঃ মাঈন উদ্দিন (২৭) ও মোঃ নুপুর প্রকাশ ইরাক (৩০) এবং মোঃ আবুল কালাম আজাদ প্রকাশ  কালা আজাদ (৩০) পলাতক এর বিরুদ্ধে  পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত-২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং-১০(গ), ৪১ এবং ২৬ (১) ধারা  মোতাবেক ০১টি নিয়মিত মামলা দায়ের করেছেন সুব্রত সরকার শুভ উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নোয়াখালী।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

1

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, ড্রাইভার-হেলপ

2

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

3

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

4

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

5

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

6

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

7

ছাতক উপজেলায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

8

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

9

এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবো না_ ইঞ্জিনিয়ার

10

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

11

পূবাইল নগরীর মাজুখান এলাকায় এক তুলার গুদামে আগুন

12

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

13

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

14

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

15

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

16

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

17

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

18

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

19

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

20